দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন ইসরাফিল খসরু
রাজনীতি
চট্টগ্রামে ১১: হাজারো মানুষের মোনাজাতে বেগম জিয়ার সুস্থতা কামনা

বেগম খালেদা জিয়া ঐক্য, সার্বভৌম, গণতন্ত্র, মুক্তি ও আস্থার প্রতীক: ইসরাফিল

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম-১১ আসনের হাজারো নেতাকর্মী একত্রিত হয়ে বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও খতমে কোরআন মাহফিলে অংশ নেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই মাহফিল ও মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু।

মোনাজাতে ইসরাফিল খসরু বলেন, “আজ আমরা এমন একজন নেত্রীর জন্য দোয়া করছি, যিনি শুধুমাত্র দলের নয়, বরং সারা দেশের জনগণের নেত্রী। তার জীবন কেটে গেছে জনগণের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রামে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকারের অবৈধ শাসনের বিরুদ্ধে এবং এরশাদ সরকারের ৯ বছরের শাসনের বিরুদ্ধে তিনি নিরলস সংগ্রাম করেছেন। আন্দোলন করতে গিয়ে নির্যাতন ও জেলও ভোগ করেছেন, তবুও কখনও আপস করেননি। তিনি আমাদের জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি ঐক্যের প্রতীক, সার্বভৌম গণতন্ত্রের প্রতীক, মুক্তি ও আস্থার প্রতীক।”

মোনাজাতে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিয়া ভোলা, এম এ আজিজ, শফিকুর রহমান স্বপন, মঞ্জুর আলম চৌধুরী, হাজী হানিফ সওদাগর, আবুল হাসেম, মশিউল আলম স্বপন, শ্রমিকদল নেতা শেখ নুরুল্লাহ বাহার, মহানগর পিপি এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, অ্যাডভোকেট মো. কাশেম, কামরুল ইসলাম সাজ্জাদ, বিএনপি নেতা মোহাম্মদ সেকান্দর, ডা. নুরুল আফসার, মো. শাহাবুদ্দিন, হাসান মুরাদ, রোকনউদ্দিন মাহমুদ, মইনুদ্দিন মাইনু, বন্দর শ্রমিকদল নেতা হুমায়ুন কবির, অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহিন, অ্যাডভোকেট নেজামুদ্দিন, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ.এম রাশেদ খান, কৃষক দলের আহবায়ক মো. আলমগীর, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তানভীরসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিল ও মোনাজাতে মাওলানা মোহাম্মদ জামাল উদ্দীন আল কাদেরীর পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং খতমে কোরআন পাঠ করা হয়।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

আইসিটিতে চলমান বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায় আন...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা