মুফতি ফয়জুল করিম
রাজনীতি

২৪-এর পরও চাঁদাবাজি -বৈষম্য বন্ধ হয়নি: মুফতি ফয়জুল করীম

চট্টগ্রাম ব্যুরো

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, চাঁদাবাজমুক্ত দেশ গড়বো। কিন্তু ২৪-এর পরও চাঁদা বন্ধ হয়নি। নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারছেন না। এ দেশ আমরা চাইনি।”

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে পাঁচ দফা দাবি আদায়ে আয়োজিত আট দলের মহাসমাবেশে এসব মন্তব্য করেন তিনি।

নির্বাচনকে সামনে রেখে চক্রান্তের অভিযোগ তুলে তিনি বলেন, “নির্বাচনকে পেছনে হটানোর ষড়যন্ত্র চলছে। আমরা সরকারকে বলতে চাই— নির্বাচনের জন্য যথাযথ পরিবেশ তৈরি করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”

আগামী দিনে আন্দোলনের ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, “আমরা ইসলামি হুকুমত কায়েম করতে চাই। ইসলামি হুকুমত হলে দেশে কোনো অন্যায়, বৈষম্য থাকবে না। কেউ খাবে, কেউ খাবে না— এমনটি হবে না। দেশের একটি টাকাও বিদেশে পাচার হবে না।”

আসন্ন নির্বাচনে জনগণ দুই ভাগে বিভক্ত হবে বলে মন্তব্য করে ফয়জুল করীম বলেন, “কেউ দেশের পক্ষে থাকবে, কেউ ভারতের পক্ষে। আজ থেকেই দেশের পক্ষে ইসলামকে বিজয়ী করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

আমার বাঙলা/আবীর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা