রাজনীতি

বিএনপির গণমিছিল শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা থেকে শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল শুরু হয়েছে। এতে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী জড়ো হয়েছেন।

কাকরাইল থেকে রামপুরা ব্রিজ পেরিয়ে বাড্ডায় গিয়ে ঠেকেছে এই মিছিল। ‘সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্য গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশী সাজা বাতিল, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা’ দাবিতে এ মিছিল করছে বিএনপি।

মিছিলটি রামপুরা থেকে মালিবাগ-মৌচাক-কাকরাইল হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।

অপরদিকে কমলাপুর থেকে গণমিছিল শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মিছিলটি পীরজঙ্গি মাজার, আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।

এদিকে দুপুর দুইটার মধ্যে গণমিছিলপূর্ব সমাবেশস্থল লোকজনে পরিপূর্ণ হয়ে যায়। দলের কেন্দ্রীয় নেতারা সেখানে অস্থায়ী মঞ্চে বক্তব্য দিচ্ছেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথক মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসার পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুর দেড়টা থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে গণমিছিল প্রাঙ্গণে জড়ো হন।

বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সালাউদ্দিনের পরিবার জানিয়েছে, বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়। পরে হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সংশ্লিষ্ট সূত্র জানায়, অসুস্থ হওয়ায় কারা অভ্যন্তরের চিকিৎসক বিএনপির এই নেতাকে বাইরের হাসপাতালে চিকিৎসা দেওয়ার সুপারিশ করে। এজন্যই হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ভালো এসেছে। বিভিন্ন মহল থেকে হার্ট অ্যাটাকের কথা বলা হলেও রিপোর্টে এ ধরনের কিছু ধরা পড়েনি। তবে আগে থেকেই তার হার্টে পাঁচটি রিং পরানো আছে। বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার সালাউদ্দিন ৪ আগস্ট থেকে কারাবন্দি আছেন।

এবি/ওশিন


Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

ঈশ্বরদীতে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, নেই কার্যকর ব্যবস্থা

ঈশ্বরদী পৌর এলাকায় দিন দিন বেড়েই চলেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। শহরের বিভিন্ন...

মাতৃত্বের স্বাদে জীবনের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা