ছবি: সংগৃহীত
খেলা

বাংলাদেশের ম্যাচ দেখে হতাশ বুলবুল

ক্রীড়া ডেস্ক

এমন ম্যাচ দেখার পর যে কারোরই হতাশ হওয়ার কথা। হতাশ হয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিমুল ইসলাম বুলবুল।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে সম্ভাবনা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। আফগানদের ২৩৫ রানের সংগ্রহ তাড়া করতে গিয়ে শান্ত-সৌম্যরা ১৪৩ রানে অলআউট হয়েছে। এমন লজ্জাজনক ব্যাটিং দেখে নিজের হতাশা প্রকাশ করেছেন বুলবুল।

বর্তমানে আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত তিনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে শারজায় গিয়ে মাঠে বসে খেলা দেখেছেন। বাংলাদেশের হার দেখে তিনি যারপরনাই ভীষণ হতাশ হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন,‘ছয় বছর পর আজকে শারজাহতে আফগানিস্তান বোর্ডের আমন্ত্রণে গিয়ে মাঠে বসে বাংলাদেশ দলের ম্যাচ দেখলাম। জয়-পরাজয় তো থাকতেই পারে, কিন্তু অধিনায়কত্ব আর ব্যাটিং পরিকল্পনা দেখে সত্যিই বিস্মিত হয়েছি। সবকিছুই যেন ক্লান্ত দেখাচ্ছিল—শরীরী ভাষা, বলের প্রতি মনোযোগ, প্রি-বল রুটিন, পুরোটা মিলিয়ে পরিকল্পনা খুবই দুর্বল মনে হয়েছে। আশা করি, আমরা খুব শিগগিরই এই অবস্থার উন্নতি করতে পারবো।’

প্রথম ওয়ানডেতে বাজেভাবে ব্যাটিং ধসের কারণে হেরেছে বাংলাদেশ। সবার আশা পরের ওয়ানডেতে শান্ত-মোস্তাফিজরা ঘুরে দাঁড়াবে।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা