ছবি: সংগৃহীত
খেলা
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

২৩৬ রানের টার্গেট পেলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শারজায় বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ২৩৬ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। বুধবার (৬ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয় তারা। একশর আগেই ৫ উইকেট হারিয়েছিল আফগানিস্তান। সেখান থেকে দলকে টেনে তোলেন মোহাম্মদ নবি ও হাশমতউল্লাহ শাহিদি।

এই দুই অভিজ্ঞ ব্যাটার মিলে একশোর্ধ্ব রানের জুটি গড়েন। দুজনেই পেয়েছেন ব্যক্তিগত ফিফটির দেখা। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পেয়েছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেছেন নবি। তাছাড়া ফিফটি পেয়েছেন শাহিদি। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ৫০ ওভারের ম্যাচে ফিরছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হয় দুই দল। ম্যাচে টস ভাগ্য বিপক্ষে যায় বাংলাদেশের। টস হেরে ফিল্ডিং পায় টাইগাররা। ম্যাচটি দুবাইয়ের শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হয়।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ

হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকউল্লাহ অটল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবেদিন নাইব, রাশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ গজানফর, ফজলহক ফারুকি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রত্যাশার নারায়ণগঞ্জ: হতাশার নারায়ণগঞ্জ

উন্নয়নের বেড়াজালে বিপন্ন জনজীবন। শহরের সর্বত্রই বিশৃঙ্খলা আর সীমাহীন দুর্ভো...

ইরানের বিপ্লবী গার্ড গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি ইসরায়েলি হামলায় নিহত

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি ইসরায়েলি...

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আ...

মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপি নেতা আব্দ...

দেশে ২০ দিনে হাম সন্দেহে ৯৮ শিশুর মৃত্যু

দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হাম-সম্পর্কিত...

মিরপুরে টাইগারদের বিশেষ প্রস্তুতি

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে বৈপ্লবিক পরিবর্তন আনতে অবশেষে যুক্ত হয়েছে আধুন...

‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে

মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় ‘এক-এগারোর’ আলোচিত ল...

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শিরীন শারমিনকে

রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একটি মামলায় সাবেক স্পিকার...

ইরানজুড়ে রাতভর ব্যাপক হামলা, নিহত ১৫

ইরানজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। এতে অন্তত ১৫ জ...

২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা