সংগৃহীত
খেলা

আর্জেন্টিনা দলে ফিরলেন মার্টিনেজ, বাদ দিবালা

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ের প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করা হয়েছে। ওই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে ২৮ জন রয়েছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এ ছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো ও নিকোলাস গঞ্জালেজ।

জানা গেছে, বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ১৫ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ২০ নভেম্বর ভোর ৬টায় বছরের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে দলটি।

তবে এই দলে জায়গা পাননি ইতালিয়ান ক্লাব রোমায় খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। দলের সার্বিক ফর্মের কারণে আলবিসেলেস্তেদের স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি দিবালা। বাদ পড়েছেন রিভার প্লেটের লেফট ব্যাক মার্কোস আকুনিয়াও।

তবে চোট কাটিয়ে দলে ফিরছেন জুভেন্তস উইঙ্গার নিকোলাস গঞ্জালেজ। চোটের আশঙ্কা থাকলেও ক্রিশ্চিয়ান রোমেরো আর জিওভান্নি লো সেলসো জায়গা করে নিয়েছেন দলে। জাতীয় দলে আবারো ডাক পেয়েছেন ভ্যালেন্সিয়ার প্লেমেকার এনজো বারেনেচেয়া ও লাৎ্সিও স্ট্রাইকার তাতি কাসতেয়ানোস।

এরআগে, লাতিন অঞ্চলের বাছাইপর্বে এ পর্যন্ত ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। কলম্বিয়া ১৯ ও উরুগুয়ে ও ব্রাজিল সমান ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে গোল ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। চারে রয়েছে ব্রাজিল। পাঁচে থাকা ইকুয়েডরের পয়েন্ট ১৩।

আর্জেন্টিনা দল

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ওয়াল্টার বেনিতেজ (পিএসভি), জিরোনিমো রুল্লি (অলিম্পিক মার্সেই)

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনজালো মনটিয়েল (সেভিয়া), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহাম), জেরমান পেৎ্জেল্লা (রিভার প্লেট), লিওনার্দো বালেরদি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওটামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)।

মিডফিল্ডার: এনজো ফেরনান্দেজ (চেলসি), লিয়ান্দ্রো পারেদেস (এএস রোমা), ইজিকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), রদ্রিগো দি পল (আতলেটিকো মাদ্রিদ), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), জিওভান্নি লো সেলসো (রিয়াল বেটিস), এনজো বারেনেচেয়া (ভালেন্সিয়া), থিয়াগো আলমাদা (বোতাফোগো), ফাকুন্দো বুয়োনানতে (লেস্টার সিটি), নিকোলাস পাজ (কোমো ১৯০৭)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গঞ্জালেস (জুভেন্তস), হুলিয়ান আলভারেজ (আতলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), ভালেন্টিন কাসতেয়ানোস (লাৎ্সিও)।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক...

মনোহরদী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

নরসিংদীর মনোহরদীতে অবস্থিত মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর প...

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ: প্রধানমন্ত্রী ত...

বিমানের টিকিট সিন্ডিকেট ভাঙতে হবে: বিমান প্রতিমন্ত্রী

পর্যটন নিয়ে সরকারের সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বি...

দ্রব্যমূল্য নিয়ে ‘সাউন্ড বাইট’ নয়, কাজ করে দেখাবো: বাণিজ্যমন্ত্রী

বাজারে দ্রব্যমূল্য নিয়ে কোনো ‘সাউন্ড বাইট’ নয়, বরং কাজের মাধ্যমে...

এখনো রোজা শুরু হয়নি ২ দেশে, কারণ কী?

বিশ্বের অধিকাংশ দেশে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হলেও নিউজিল্যান...

কাপ্তাইয়ের ‘ফার্স্ট বয়’ এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা: পাহাড়ে আনন্দের বন্যা

জাহেদ উর রহমান স্কুলে কখনো দ্বিতীয় হননি। আমাদের কাছে তাঁর পরিচিতি ছিল “...

আফগানিস্তানে নতুন দণ্ডবিধি: হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী

আফগানিস্তানে আবারও নারীদের অধিকার ও পারিবারিক আইন নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে ন...

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের বদলি বাণিজ্য চলবে না বলে জানিয়েছেন নতুন শিক্ষাম...

ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জনসাধারণের কষ্ট লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে রমজান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা