সংগৃহীত
খেলা

বিশ্বকাপ বাছাই: ব্রাজিল দলে জায়গা পেলেন না নেইমার-এনদ্রিক

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ে ১৫ ও ২০ নভেম্বর যথাক্রমে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। তার ২৩ জনের দলে জায়গা হয়নি দুই সুপারস্টার নেইমার এবং এনদ্রিকের।

দীর্ঘ এক বছরের ইনজুরি কাটিয়ে সৌদি ক্লাব আল হিলালের হয়ে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। গত ২১ অক্টোবর ইনজুরির পর প্রথম মাঠে নামেন তিনি। যদিও বদলি হিসেবে শেষ মুহূর্তে মাঠে ছিলেন নেইমার।

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র নেইমারকে দলে না নেওয়ার কারণ হিসেবে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখনই তাকে দলে নেব না। তার ওপর অতিরিক্ত বোঝা এখনই চাপিয়ে দেবো না। সে প্র্যাকটিক্যালি পুরোপুরি সুস্থ খেলার জন্য। কিন্তু মাত্র কয়েক মিনিট খেলার সুযোগ পেয়েছে। যেটি এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে।’

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নেইমার নিজ দেশের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের ১৭ অক্টোবর। যে ম্যাচে তিনি বাম পায়ের হাঁটুতে মারাত্মক আঘাত পেয়েছিলেন।

নেইমারকে নিয়ে কোচ দরিভাল জুনিয়র আরো বলেন, ‘সে দলে ফিরতে খুবই আগ্রহী। তবে, বাস্তবতাও মেনে নিয়েছে সে। অবস্থা হচ্ছে, মাঠে মাত্র সে ১৩ মিনিট কাটিয়েছে। আমরা তার ক্লাবের (আল হিলাল) প্রক্রিয়াকে সম্মান জানাই। তারা ধীরে ধীরে নেইমারকে ম্যাচে ফিরিয়ে আনছে। একটি খেলোয়াড় তার সর্বোচ্চ পর্যায়ে থাকবে, এটি তো আমাদেরও চাওয়া।’

এদিকে জাতীয় দলে সুযোগ পেতে নেইমারকে অপেক্ষা করতে হবে ২০২৫ সালের মার্চ পর্যন্ত। কারণ, অক্টোবরে এই দুই ম্যাচ খেলে ফেলার পর জাতীয় দলের আর কোনো ম্যাচ নেই। আগামী বছর মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের জার্সিতে এখন পর্যন্ত সব মিলিয়ে মাত্র ১০৭ মিনিট মাঠে ছিলেন ১৮ বছর বয়সী তরুণ তারকা এনদ্রিক। এ ছাড়া সর্বশেষ চার ম্যাচে তাকে মাঠেই নামাননি কোচ আনচেলত্তি।

অক্টোবরে বাছাই পর্বে ঘাড়ে ইনজুরির কারণে খেলতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। তবে এবারের দলে ফিরেছেন তিনি। তবে এবার ভিনির সামনে জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরার সুযোগ। ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন- এমন অবস্থা থেকে তাকে এই পুরস্কারটি দেওয়া হয়নি। এই চরম হতাশাকে সঙ্গে নিয়েই জাতীয় দলের হয়ে খেলতে নামবেন রিয়াল তারকা।

ব্রাজিলের স্কোয়াড: বেন্তো, এডারসন, ওয়েভারটন; দানিলো, ভেন্ডারসন, আবনের, গুইলের্মে আরানা, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্কুইনিয়োস, মুরিলো; আন্দ্রে, আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকুয়েতা ও রফিনিয়া; এস্তেভাও, ইগর জেসুস, লুইজ হেনরিক, রদ্রিগো, স্যাভিনিয়ো ও ভিনিসিউস জুনিয়র।

আমার বাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৫ সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের প্রায় ৪...

৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল হাসান রাকি...

এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভি...

জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে...

খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলা‌দে‌শের পররাষ্ট্রম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা