ছবি: সংগৃহীত
সারাদেশ

ফেনী সরকারি কলেজে মানববন্ধন

ফেনী প্রতিনিধি

ফেনী সরকারি কলেজের এক নারী শিক্ষার্থীকে হিজাব নিয়ে হেনস্তা, পর্দা সম্পর্কে কটূক্তি, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার শীলের বিচার প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়া এবং তাকে বাঁচানোর অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ডিসেম্বর)সকাল ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ মানুষসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন,
একজন শিক্ষকের কাছ থেকে নৈতিকতা, শিষ্টাচার ও সম্মান পাওয়ার কথা। কিন্তু বিপ্লব কুমার শীল বারবার তা লঙ্ঘন করেছেন। নারী শিক্ষার্থীদের উদ্দেশে কটূক্তি, পর্দা নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য এবং দায়িত্বে অবহেলার মতো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে।

বক্তারা আরও অভিযোগ করেন, তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করে অভিযুক্ত শিক্ষককে রক্ষার চেষ্টা চলছে, যা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ অস্থির করে তুলছে এবং ভুক্তভোগীদের মধ্যে আরও শঙ্কা বাড়িয়ে দিচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন,
আমরা শিক্ষককে সম্মান করি, কিন্তু যিনি শিক্ষার্থীদের সম্মান দেন না, তার কোনোভাবেই শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা উচিত নয়।আরেক শিক্ষার্থী বলেন,
বিচার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত বিপ্লব কুমার শীলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা