সারাদেশ

বিশেষ পিপি এডভোকেট পারভেজ কর্ণফুলী গ্যাসের প্যানেল আইনজীবী

চট্টগ্রাম ব্যুরো

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডে (কেজিডিসিএল) প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন প্রশাসনিক ট্রাইব্যুনাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিশেষ পাবলিক প্রসিকিউটর এবং হাজী জরিফ আলী লিগ্যাল এইড ও পথশিশু কল্যাণ পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন পারভেজ।

সংস্থাটির আইন বিভাগ আনুষ্ঠানিকভাবে তার নাম তালিকাভুক্ত করলে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন। প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ আইনগত কার্যক্রম তদারকিতে তিনি ভূমিকা রাখবেন বলে জানা গেছে।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও এইচ.এ.আর কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ জামাল উদ্দিন এবং পরিচালক রওশন আরা বেগমের জ্যেষ্ঠ সন্তান অ্যাডভোকেট পারভেজ। পারিবারিকভাবে ব্যবসা ও সমাজসেবার সঙ্গে যুক্ত এই পরিবারের সদস্য হিসেবে তিনি ছোটবেলা থেকেই সমাজমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

২০১০ সাল থেকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন আদালতে নিয়মিত আইন পেশায় নিয়োজিত অ্যাডভোকেট পারভেজ বহু গুরুত্বপূর্ণ ফৌজদারি ও দেওয়ানি মামলা পরিচালনা করেছেন। পেশার শুরু থেকেই নিষ্ঠা, দক্ষতা ও নৈতিকতার জন্য তিনি সহকর্মীদের কাছে প্রশংসিত।

কেজিডিসিএলের আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সেই সময় সংস্থার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, জমি-সংক্রান্ত বিরোধ এবং আইনি জটিলতা মোকাবিলায় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

আইন পেশার পাশাপাশি অ্যাডভোকেট পারভেজ সামাজিক ও মানবাধিকার রক্ষায়ও সক্রিয়। তিনি ‘ভয়েস ফর চট্টগ্রাম’–এর সাধারণ সম্পাদক হিসেবে পথশিশু, সুবিধাবঞ্চিত মানুষ এবং নাগরিক অধিকার সুরক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করছেন।
এ ছাড়া তিনি হাজী জরিফ আলী লিগ্যাল এইড ও পথশিশু কল্যাণ পরিষদ চট্টগ্রামের চেয়ারম্যান হিসেবে অসহায় মানুষের জন্য আইনি সহায়তা প্রদান এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছেন।

কেজিডিসিএলের প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পাওয়াকে তার ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন বলে দেখছেন সহকর্মীরা। প্রতিষ্ঠানটির আইনি কার্যক্রম আরও গতিশীল ও নিয়মতান্ত্রিক করতে তার অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

অ্যাডভোকেট জালাল উদ্দিন পারভেজ বলেন, “রাষ্ট্রীয় ও জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইনি দায়িত্ব পালন বড় সম্মানের। আমি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।”

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা