ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র–গুলিসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আরিফুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়ন। সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি। তিনি জানান, চরচিলমারী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৮৪/২–এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে আতারপাড়া নামক স্থান থেকে আরিফুলকে আটক করা হয়।

বিজিবি জানায়, তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব অস্ত্র ও মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে এক লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।

অস্ত্র–গুলিসহ আটক আরিফুল ইসলামকে দৌলতপুর থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা