ছবি: সংগৃহীত
সারাদেশ

শীতল পাটির ঐতিহ্য হারিয়ে যাচ্ছে; পেশা বদলে নিচ্ছেন কারিগররা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ধুলিজোড়া গ্রামে একসময় শীতল পাটির ব্যাপক কদর ছিল। কারুশিল্পীদের হাতে তৈরি এই শীতল পাটি শুধু স্থানীয় বাজারেই নয়, দেশ–বিদেশেও ছিল সমাদৃত। তবে স্বল্পমূল্যের প্লাস্টিকের মাদুর বাজার দখল করায় হারাতে বসেছে শীতল পাটির সেই প্রাচীন ঐতিহ্য। আয় কমে যাওয়ায় ধুলিজোড়া গ্রামের শতাধিক কারিগর বাধ্য হয়ে বাপ–দাদার পেশা ছেড়ে অন্য পেশায় ঝুঁকছেন।

রাজনগর–বালাগঞ্জ খেয়াঘাট সড়কের পাশের নিরিবিলি এই গ্রামই একসময় শীতল পাটির উৎপাদনে ছিল দেশের অন্যতম পরিচিত নাম। বিভিন্ন নকশা ও কারুকার্যখচিত পাটি তৈরিতে এই গ্রামের খ্যাতি ছড়িয়ে ছিল দেশজুড়ে।

বুধবার ধুলিজোড়া গ্রামের কারিগর অরুণ চন্দ্র দাসের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির উঠানে তৈরি করা কারুকার্যময় শীতল পাটি রৌদ্রে শুকানো হচ্ছে। বারান্দায় রাখা আছে ভাঁজ করা একটি পাটি; আরও দুটি মাদুর তৈরি করে রাখা হয়েছে। অরুণ চন্দ্র দাস জানান, ৪–৫ হাত বিশিষ্ট একটি কারুকাজ করা শীতল পাটি বানাতে ৩০–৩৫ দিন সময় লাগে। এতে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকার বেত ও রং লাগে। পালঙ্কের জন্য তৈরি ‘নঙা’ করা একটি পাটির দাম পড়ে ২৮–৩০ হাজার টাকা। এসব পাটি সাধারণত শৌখিন ও ধনাঢ্য ব্যক্তিরা ব্যবহার করেন। আর সাধারণ মানের একটি পাটি ৫–৬ হাজার টাকায় বিক্রি হয়।

তিনি বলেন, “আগে বিয়ে–শাদি কিংবা গরমের মৌসুমে শীতল পাটির ব্যপক চাহিদা ছিল। এখন সস্তা চায়না প্রযুক্তির প্লাস্টিকের মাদুর বাজার দখল করায় শীতল পাটি আর আগের মতো বিক্রি হয় না।”

অরুণ চন্দ্র দাস আরও জানান, সরকারি সহযোগিতায় তিনি ২০১৩ সালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে জাপানে ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলায় অংশ নেন এবং ২০২৩ সালে যান চীনে। উভয় দেশেই ধুলিজোড়ার তৈরি শীতল পাটি প্রদর্শন ও বিক্রি হয়েছে। ‘নঙা’ আঁকা শীতল পাটি চীন ও জাপানে দারুণ জনপ্রিয়তা পায়। এসব প্রদর্শনীতে তাঁর সঙ্গে হরেন্দ্র দাস ও গীতেশ দাসও অংশ নেন।

গ্রামের কারিগর প্রমেশ দাস, দ্বিজেন্দ্র দাস, শৈতেন্দ্র দাস, গোপাল দাস, সুশীল দাস ও গোবিন্দ দাসসহ আরও অনেকে জানান, প্লাস্টিকের সস্তা মাদুরের কারণে শীতল পাটির বিক্রি আগের অবস্থান ধরে রাখতে পারছে না। ফলে আয় কমে যাওয়ায় অনেকেই ঐতিহ্যবাহী এই পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হচ্ছেন।

তাঁরা দুঃখ প্রকাশ করে বলেন,ডিজিটাল যুগের দ্রুত পরিবর্তনের বাতাসে হারিয়ে যাচ্ছে আমাদের পূর্বপুরুষের গড়া শীতল পাটির ঐতিহ্য।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা