ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় শেখ হাসিনা ও জাপার এমপিসহ চারশো জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জাপার সাবেক এমপিসহ ১৫৫ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে সদর থানায়।

গত বছরের ৪ আগষ্টের ঘটে যাওয়া ঘটনায় সোমবার (২৬ মে) রাতে নয়ন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। বুধবার (২৮ মে)বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদী নয়ন মিয়া বগুড়া সদরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকার পলাশ মিয়ার ছেলে। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরকে হুকুমের আসামী এবং মামলায় আরও ২৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

এ মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়া-২ আসনের সাবেক এমপি জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, পৌর আ. লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলা আ. লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হোসাইন শরিফ সঞ্চয়, আওয়ামী লীগ ঘরনার ড্যামি প্রার্থী বিউটি বেগম, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

বগুড়া সদর থানায় মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৪ আগষ্ট আসামিরা কাটা রাইফেল, আগ্নেয় অস্ত্র, ককটেল, হাতবোমা, লাঠিসোটা, নিয়ে শান্তিপূর্ন বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করেন। ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বাদী নয়ন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে ছাত্র জনতা তাদের ধাওয়া করলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত নয়ন মিয়া বাদী হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নাম উল্লেখ ও ২০০ থেকে ২৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলায় জড়িত আসামীদের গ্রেপ্তারে সদর থানা পুলিশ অভিযান শুরু করেছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা