ছবি: সংগৃহীত
সারাদেশ

নবাবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মিন্টু ও জহির চেয়ারম্যান

রহিম আলী জাবেদ,ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁঞা মিন্টুর পক্ষ থেকে সহায়তার অর্থ তুলে দেন। সম্পূর্ণ ঘরহারা পরিবারটি এই তাৎক্ষণিক সহায়তা পেয়ে স্বস্তি ফিরে পায়।

ক্ষতিগ্রস্ত পরিবারকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পোশাক ও উপহার সামগ্রী প্রদান করেছেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম। আগুনে সব হারানো পরিবারের প্রতি চেয়ারম্যানের এই মানবিক ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, ‘বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার পর আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। চেয়ারম্যান ও মিন্টু সাহেবের সহায়তা পেয়ে অন্তত এখন কিছুটা ভরসা পাচ্ছি। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।’

চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম বলেন, ‘আমি সব সময় গরিব–দুঃখী মানুষের পাশে থাকতে চাই। কেউ আমার বিরুদ্ধেও গেলে আমি তাকে শত্রু ভাবি না। মানুষের বিপদে মানবিকভাবে পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব। ভবিষ্যতেও সবার পাশে ছায়া হয়ে থাকতে চাই।’

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা