মো. মাজিদুল ইসলাম (বামে), শিপন(ডানে)
সারাদেশ

জলঢাকায় মাজিদুল ও শিপনের বিরুদ্ধে দখলদারি—চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নীলফামারীর জলঢাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি ও সংখ্যালঘুদের হুমকিসহ নানা অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তি মো. মাজিদুল ইসলাম ও তাঁর সহযোগী শিপনের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের আগে আর্থিক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জীবিকা চালাতেন মাজিদুল। ওই সময় একাধিক মামলায় কারাভোগও করেন তিনি।

৫ আগস্টের পর জামায়াতে ইসলামের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার দাবি করে রাতারাতি ‘নব্য দরবেশ’ হিসেবে পরিচিতি পান মাজিদুল। অভিযোগ রয়েছে, জলঢাকা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে মুক্তিযোদ্ধাদের সন্তানদের অস্ত্রের মুখে বিতাড়িত করে ভবনটি দখল করেছেন তিনি। এছাড়া সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

সম্প্রতি উপজেলা প্রকৌশলীকে জিম্মি করে টেন্ডার নেওয়ার অভিযোগ ওঠে মাজিদুলের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করলে এক যুবদল কর্মীকে প্রকাশ্যে মারধর করা হয়। এছাড়া জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার সরবরাহের দায়িত্ব নিয়ে বিগত এক বছর ধরে রোগীদের নিম্নমানের খাবার দেওয়ারও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, মাজিদুল মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কয়েকজন নেতাকেও পুনর্বাসন করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন মোহাম্মদ শিপন, যিনি অতীতে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় থাকলেও বর্তমানে মাজিদুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, 'মাজিদুল ও শিপনের কারণে অতিষ্ঠ জলঢাকার মানুষ। আমরা তাঁদের হাত থেকে মুক্তি চাই।'

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা