বিনোদন

গর্জন নয়, রাশমিকা আসছেন ভয় দেখানোর জন্য

বিনোদন ডেস্ক

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা এখন তরুণ মনের ক্রাশ। একের পর এক সিনেমায় অভিনয় করে হচ্ছেন শিরোনাম। বিশেষ করে ‘পুষ্পা’ সিনেমায় অভিনয় করে পরিচিত পেয়েছেন বিশ্ব জুড়ে। এবার তিনি আসছেন ‘মাইসা’ নামের নতুন সিনেমা নিয়ে। সিনেমাটির মাধ্যমে নিজের ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ বাঁক নিচ্ছেন তিনি। এ ছবির মধ্য দিয়েই তিনি প্রথমবার একক কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন। ২৭ জুন প্রকাশ পেয়েছে ছবির প্রথম লুক, যেখানে একেবারে নতুন রূপে দেখা গেছে তাঁকে-একজন তীব্র, রুক্ষ, আহত কিন্তু অদম্য নারীরূপে।

প্রকাশিত পোস্টারে রাশমিকার মুখ রক্তমাখা, চুল এলোমেলো, হাতে তলোয়ার-আর চোখে জ্বলছে যুদ্ধের আগুন। যেন গর্জে উঠছেন প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করতে। প্রযোজনা সংস্থা ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, দৃঢ়তায় গড়া, অটল ইচ্ছাশক্তিতে ভরপুর, সে গর্জে ওঠে। এটা কেবল শোনার জন্য নয়, ভয় জাগানোর জন্য।

রাশমিকা নিজেও ফার্স্ট লুক শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমি সবসময় চেষ্টা করি আপনাদের নতুন কিছু উপহার দিতে—ভিন্ন কিছু, দারুণ কিছু। আর ‘মাইসা’ ঠিক তেমনই এক প্রজেক্ট। এমন একটি চরিত্র, যা আগে কখনও করিনি। এমন এক জগৎ, যেটা আমিও আগে দেখিনি। এই চরিত্রটা তীব্র, রুক্ষ। আমি একদিকে নার্ভাস, অন্যদিকে অসম্ভব রোমাঞ্চিত। এটা কেবল শুরু…”

এই প্রথম লুক প্রকাশের একদিন আগে নির্মাতারা টিজার পোস্টার প্রকাশ করেছিলেন, যেখানে লেখা ছিল, “Hunted. Wounded. Unbroken.” টিজারে রাশমিকার হাতে ছিল বর্শা, দৃষ্টিতে ছিল দৃঢ়তা ও প্রতিশোধের আগুন।

ছবিটি পরিচালনা করছেন রাওয়িনদ্রা পুল্লে। নির্মাতার ভাষ্য মতে, এটি হবে রাশমিকার ক্যারিয়ারের সবচেয়ে ভিন্নধর্মী চরিত্রগুলোর একটি। আর এই প্রথমবার তিনি এককভাবে একটি ছবির প্রধান মুখ হিসেবে পর্দায় হাজির হচ্ছেন-যা তাঁকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে সালমান খানের বিপরীতে অ্যাকশনধর্মী ছবি ‘সিকান্দার’-এ। এ আর মুরুগাদোস পরিচালিত সেই ছবি বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। তবে ‘মাইসা’-তে তাঁর নতুন রূপ দেখে দর্শকের প্রত্যাশা আবারো উঁচুতে উঠেছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা