সংগৃহীত
বিনোদন

ই-হক কোচিং সেন্টারের ‘শামীম স্যার’ কে, জানেন?

বিনোদন ডেস্ক

নব্বই দশকে স্বনামধন্য কোচিং সেন্টার বলতে একমাত্র ই-হক কোচিং সেন্টারই ছিল। এটির প্রতিষ্ঠাতা হলেন এইমাদুল হক। কলাবাগানে প্রথম এ কোচিং সেন্টার শুরু হলেও পরে সারাদেশে তৈরি হয় এর অসংখ্য শাখা।

এ কোচিং সেন্টারের নাখালপাড়া শাখায় বাংলা পড়াতেন মোশাররফ করিম। সব ছাত্রছাত্রীরাই ছিলেন তার পড়ার খুব ভক্ত। ভাইরাল ছবিতে মন্তব্যের ঘরে এক নেটিজেন দাবি করেন, সংগীতশিল্পী কণা তার ছাত্রী ছিলেন। কোচিং সেন্টারে তখন তিনি ‘শামীম স্যার’ নামে পরিচিত ছিলেন।

মোশাররফ করিম ১৯৭১ সালের ২২ আগস্ট বাংলাদেশের দক্ষিণের জেলা বরিশালের গৌরনদী উপজেলায় জন্মগ্রহণ করেন। ক্যারিয়ারের শুরুতে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন।

পুরনো এক সাক্ষাৎকারে তিনি তার শিক্ষকতা জীবন নিয়ে অনেক তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করেন। জানান, অভিনয়ের প্রতি টান থাকায় অভিনেতা তারিক আনাম খান-এর ‘নাট্যকেন্দ্র’ মঞ্চদলের সদস্য হন তিনি।

১৯৯৯ সালে এক পর্বের নাটক ‘অতিথি’-তে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন মোশাররফ করিম। তবে ২০০৪ সাল থেকে নিয়মিত অভিনয় জগতে কাজ করতে শুরু করেন এ শক্তিশালী অভিনেতা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা