বিনোদন

কারাগারে নোবেলের বিয়ে, পারশার প্রতিবাদ

বিনোদন প্রতিবেদক

বিনোদন জগতের সংগীতাঙ্গনের কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের কারাগারে বিয়ে নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্কের ঝড়। গত ২০ মে ঢাকার ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গ্রেফতার হন গায়ক নোবেল। অভিযোগে বলা হয়, সেই নারীকে তিনি সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন।

পরে মামলার শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমিন আক্তার নোবেলকে মামলার বাদীকে বিয়ে করার আদেশ দেন। সেই অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে নোবেলের সঙ্গে মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার বিয়ে সম্পন্ন হয়। দেনমোহর ধার্য করা হয় ১০ লাখ টাকা। বিয়েতে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান ও সাদেক উল্লাহ ভূঁইয়া।

এই ঘটনা কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি। নিজের ফেসবুক পেজে নোবেলের বিয়ের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন- ‘ধর্ষণের শিকার নারীকে তার ধর্ষকের সঙ্গে বিয়ে করতে বাধ্য করা কখনই ন্যায়বিচার হতে পারে না। এটি আসলে প্রাতিষ্ঠানিক নিষ্ঠুতার এক নগ্ন উদাহরণ।

তিনি আরো লিখেছেন-এ ধরনের রায় প্রমাণ করে, আমাদের বিচারব্যবস্থা কতটা পিতৃতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত। এখানে শাস্তির বদলে রক্ষাকবচ খোঁজা হয়, আর ট্রমাকে ঐতিহ্যের মোড়কে ঢেকে ফেলা হয়।

পারশা বলেন, এই রায় শুধু একজন নারীকে নয়, বরং সব ধর্ষণ-নির্যাতনের শিকারদের উদ্দেশ্যে একটি ভয়াবহ বার্তা দেয়। তিনি বলেন, ‘ন্যায়বিচার তখনই সত্যিকার হয়, যখন তা মর্যাদার ওপর ভিত্তি করে গড়ে ওঠে-সহিংসতার সঙ্গে আপস করে নয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাপসা গরমের সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

ভ্যাপসা গরমে ঢাকাবাসীর অস্বস্তি কাটছে না। তবে স্বস্তির খবর হলো, রাজধানী ও আশপ...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জান...

ইইউ বাজারে রফতানিতে বাংলাদেশের সর্বোচ্চ পতন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

জুলাইয়ে শহিদ হৃদয়ের পরিবারে শুন্যতা  

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার আশঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা