বিনোদন

কেন মাদকাসক্তদের ভিডিও দেখতেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

‘আমি অনেক ভিডিও দেখেছি। এক ব্যক্তি আসক্তদের নিয়ে একটি সাক্ষাৎকারভিত্তিক সিরিজ করেন। সেখানে মাদকাসক্তরা যেসব অভিজ্ঞতা ভাগাভাগি করতেন, সেগুলো থেকে আমি প্রেরণা নিয়েছি।’ চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই বলছিলেন সিডনি সুইনি। তাঁর অভিনীত নতুন সিনেমা ‘ইকো ভ্যালি’ ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে মুক্তি পেয়েছে ১৩ জুন। সাক্ষাৎকারে নিজের অভিনীত চরিত্রটির প্রস্তুতি নিয়ে কথা বলেছেন ২৭ বছর বয়সী মার্কিন অভিনেত্রী।

মাইকেল পিয়ার্সের সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমাটিকে ক্লেয়ার চরিত্রে অভিনয় করেছেন সিডনি সুইনি। গল্পের ক্লেয়ার এক উগ্র, হেরোইন-আসক্ত তরুণী, একের পর এক ভুল সিদ্ধান্তে ভয়ানক এক সংকটে জড়িয়ে পড়ে ক্লেয়ার। মাদকাসক্তি ও মানসিক ভাঙনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে একদিন রক্তাক্ত অবস্থায় তার মায়ের (জুলিয়ান মুর) প্রত্যন্ত খামারবাড়িতে হাজির হয় ক্লেয়ার। দম বন্ধ করা আবহে শুরু হয় মা-মেয়ের সম্পর্কের নতুন এক অধ্যায়। অতীতের গোপন সত্য উন্মোচিত হতে হতে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় তারা।

‘ইউফোরিয়া’ অভিনেত্রীকে পর্দায় আবেদনময়ী হিসেবে দেখেই অভ্যস্ত দর্শক। সেখান থেকে এ রকম একটি চরিত্র তার জন্যও ছিল বড় চ্যালেঞ্জ। তবে সিডনি জানান, জুলিয়ান মুরের মতো অভিনেত্রীকে পাশে পাওয়ায় তার কাজটা অনেক সহজ হয়ে গেছে। সিডনির ভাষ্যে, ‘জুলিয়ান অসাধারণ একজন অভিনেত্রী। তার আবেগগত সান্নিধ্য খুব নিরাপদ মনে হয়। ফলে আমি গভীর আবেগের জায়গাগুলোয় খুব স্বচ্ছন্দে অভিনয় করে যেতে পেরেছি।’

ক্লেয়ার চরিত্রটিকে বলা যায়, কাঁচা আবেগ দিয়ে তৈরি। যখন-তখন সে ভেঙে পড়ে। আবার বাইরে থেকে খুবই কঠিন। এ ধরনের মানসিকতার ব্যক্তিরা ঠিক কেমন হয়, বোঝার জন্য ইউটিউবে বাস্তব মাদকাসক্তদের গল্প খুঁজেছেন সুইনি।
তবে অভিনেত্রী জানান, চরিত্রের প্রস্তুতি একেক সময় একেক রকম হয়। সব সময়ই পরিকল্পনা করে অভিনয় করেন না তিনি। হাসতে হাসতে বলেন, ‘অনেক সময় আমি কিছুই ঠিক করে রাখি না। এমনকি ভাবতেও চাই না। তখন নিজেকে নির্মাতার হাতে সঁপে দিই।’

সিনেমাটিতে অভিনয়কে নিজের ক্যারিয়ারের বড় ঘটনা হিসেবেই দেখছেন সিডনি। কারণটাও শোনালেন, ‘থ্রিলারের মোড়কে এটা আসলে পরিবারের গল্প। এ ধরনের গল্প নিয়ে এখন বেশি কাজ হয় না। এটা আমাকে পুরোনো দিনের চলচ্চিত্রগুলোর কথা মনে করিয়ে দেয়, যেখানে এক নারীকেন্দ্রিক গল্প থাকে-একজন সাধারণ নারী, যে অসাধারণ কিছু করে ফেলে। আমি কৃতজ্ঞ যে এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি।’

সাবেক বক্সার ক্রিস্টি মার্টিনের জীবন অবলম্বনে নির্মিতব্য সিনেমার প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত সিডনি। অভিনেত্রী জানিয়েছেন, চরিত্রটির জন্য তাঁকে ৩০ পাউন্ড ওজন বাড়াতে হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

সংসদ চলাকালে হঠাৎ অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সা...

‘মার্কিন জলদস্যুতার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের আছে’

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ...

ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতা...

কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষিখাত আধুনিকায়ন, উৎপাদন বৃদ...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা