ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার কিছু পর প্রথম দফায় ৭ জন জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রসের হাতে তুলে দিয়েছে তারা।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করলেও, এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্তদের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া ইসরায়েল সরকার বা সেনাবাহিনী থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এই মুক্তি প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনার অংশ। গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর চতুর্থ দিনে এসে শুরু হয় জিম্মি বিনিময়ের প্রক্রিয়া।

ট্রাম্পের পরিকল্পনার আওতায় গঠিত যুদ্ধবিরতির মূল তিনটি শর্ত— গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করা, ইসরায়েলি সেনাদের নির্দিষ্ট সীমানা পর্যন্ত সরিয়ে আনা, এবং জিম্মি ও বন্দি বিনিময়। এই পরিকল্পনা অনুযায়ীই প্রথম ধাপে সাতজন ইসরায়েলি জিম্মি মুক্তি পেয়েছেন।

এদিকে একই সময়ে মিসরের শারম আল-শেখ শহরে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক শান্তি সম্মেলন। সম্মেলনে ইসরায়েল ও হামাসের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করতে পারেন ট্রাম্প। গাজা যুদ্ধ বন্ধে এটি হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ।

এর আগে, রোববার দিনভর হামাস ও ইসরায়েল একাধিক দফায় বন্দি বিনিময় নিয়ে কাজ করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজকের মধ্যে আরও জিম্মিদের মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে প্রবেশ করে হামাসের যোদ্ধারা। তারা প্রায় ২৫০ জন ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। দীর্ঘ প্রায় দুই বছর পেরিয়ে যাওয়ার পর এখনও ৪৮ জন জিম্মি গাজায় অবস্থান করছেন।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মধ্যে ২০ জন জীবিত। বাকি ২৮ জন ইতিমধ্যে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে বন্দি থাকা ১ হাজার ৯৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এই বন্দিদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। এছাড়া মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২২ জন শিশু রয়েছে বলেও জানা গেছে। সূত্র: বিবিসি

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

পারফরম্যান্স ভালো না হলে দপ্তর পুনর্বণ্টন 

প্রধানমন্ত্রী কোনো উপদেষ্টার পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে প্রয়োজন অনুযায়ী দপ...

রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ বিদায়ি নৌপ্রধানের

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জা...

এক হচ্ছে পাঁচ ইসলামী ব্যাংক: স্বস্তি, নাকি নতুন ঝুঁকি?

বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা