ছবি: সংগৃহীত
জাতীয়

শাহবাগ ব্লকেডের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

আমার বাঙলা ডেস্ক

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের জোট অনড় অবস্থানে। শিক্ষকদের দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি স্পষ্ট জানিয়েছেন, শিক্ষকদের জন্য বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ এবং চিকিৎসা ভাতা কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা কম হলে হবে না। পাশাপাশি কর্মচারীদের জন্য উৎসব ভাতার হার হবে ৭৫ শতাংশ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'দাবি মানা না হলে আন্দোলন চলবে। দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কিছুক্ষণের মধ্যেই শাহবাগে ব্লকেড (অবরোধ) কর্মসূচি পালন করতে যাব আমরা।'

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, 'দাবি মানা না হলে আন্দোলন চলবে। দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কিছুক্ষণের মধ্যেই শাহবাগে ব্লকেড (অবরোধ) কর্মসূচি পালন করতে যাব আমরা।'

দেলাওয়ার হোসেন আজিজী বলেন, দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা দমন না করা হলে আন্দোলন আরও জোরদার হবে। সরকার যদি আন্দোলন ছাড়া প্রজ্ঞাপন দিতো, তাহলে শিক্ষকদের এভাবে কষ্ট পেতে হতো না। কিন্তু এখন যখন আমার শিক্ষকদেরকে জাতীয় প্রেস ক্লাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, পুলিশ বক্সে ঢুকিয়ে থাপ্পড় মারা হয়েছে, দাড়ি ধরে টানা হয়েছে— তখন আর কোনো প্রস্তাব শিক্ষক সমাজ মেনে নেবে না।

দেলাওয়ার আজিজী আরও বলেন, গোয়েন্দা সংস্থা ও পুলিশ ও সরকারের উদ্দেশে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, ২০ শতাংশ চাই, এক শতাংশও কম হবে না। ৭৫ মানে ৭৫ শতাংশ— ৭৪ও হবে না।

তিনি বলেন, আমাদের আন্দোলনের দাবানল এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। যত দ্রুত প্রজ্ঞাপন দেবেন, ততই আপনাদের মঙ্গল। আমরা শ্রেণিকক্ষে ফিরে যেতে চাই, কিন্তু প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

জোটের এই সদস্যসচিব আরও জানান, প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন— এখন সরকারের কাছ থেকে দ্রুত ইতিবাচক সাড়া আশা করছেন তারা।

তিনি বলেন, আমরা শাহবাগ ব্লকেড কর্মসূচি শুরু করব। আমাদের প্রতিটি কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে পালন করব। হয়তো সময় কিছুটা বেশি লাগবে, কিন্তু আমরা পিছিয়ে যাব না।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে সাড়ে চার কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজ...

রমজান উপলক্ষে মনোহরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ৫,৫০০ টাকা জরিমানা

নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ব...

রাঙ্গাবালীর সামুদাফৎ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সামুদাফৎ গ্রামে ৫ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকা...

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় এখন পর্যন্ত ইরানে প্রায় ৭৮৭ জনের...

বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো সব ধরনের ডিজিটাল...

ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হিজবুল্লাহর হামলা

ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদর...

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়ে...

ইরানে মার্কিন অপারেশনের নাম ‘এপিক ফিউরি’ কেন

যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে যেকোনো অভিযানের নামকরণের ক্ষেত্রে কৌশলগত গুরুত্...

শ্রীলঙ্কার কাছে ডুবতে বসেছে ইরানি যুদ্ধজাহাজ

শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের নৌ বাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গে...

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক: ঝুঁকিপূর্ণ লাঙ্গলবন্দ সেতু

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮ টি জেলার সাথে সড়ক পথে যোগাযোগের একমাত্র পথ হচ্ছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা