রাজনীতি

কৃষি মার্কেটে আগুন: ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দিয়ে এলেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় কৃষি মার্কেটে যায় বিএনপির একটি প্রতিনিধিদল।

এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

নেতারা মার্কেটে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা তারা জানতে পারেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আব্দুস সালাম বলেন, আমরা এখনো জানি না, সরকার কিংবা সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না। তবে আমরা সরকারকে এবং সিটি করপোরেশনকে অনুরোধ করব, মোহাম্মদপুর কৃষি মার্কেটে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে যেন আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

তিনি বলেন, তারেক রহমানের পক্ষ থেকে আমি এবং তাবিথ আউয়ালসহ ঢাকা মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের সমবেদনা দিতে এখানে এসেছি।ব্যবসায়ীদের যতটুকু সহযোগিতা করা যায়, তা দিতে আমরা চেষ্টা করব।

এ সময় এই অগ্নিকাণ্ডের পেছনে সরকারকে দায়ী করে তাবিথ আউয়াল বলেন, এই অগ্নিকাণ্ডের পেছনে আমি সরকারি লোকদেরকে দায়ী করছি। কোনো অগ্নিকাণ্ডের তদন্তের রিপোর্ট আজ পর্যন্ত আমরা কেউ দেখলাম না। রাতে আগুন দেওয়া এবং তদন্ত কমিটির রিপোর্ট না দেওয়ার সংস্কৃতি আমরা আজ থেকেই বন্ধ করে দিচ্ছি। এ দেশে রাতে যেভাবে ভোট হয়, একইভাবে রাতেও আগুন দেওয়া হয়।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা