সংগৃহিত
আন্তর্জাতিক

ইরান সীমান্তে ৪ পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে চার পাকিস্তানি নিহত হয়েছেন। পাকিস্তানিদের বহন করা একটি গাড়িতে ইরানের সীমান্তরক্ষীরা গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তানি কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন। পাকিস্তানি কর্মকর্তারা জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে ইরানের সীমান্তরক্ষীরা পাকিস্তানিদের বহনকারী একটি গাড়িতে গুলি চালান, এতে চারজন নিহত এবং দুইজন আহত হন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বুধবার বেলুচিস্তান প্রদেশের মাশকেলের সীমান্ত গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। সরকারি প্রশাসক সাহেবজাদা আসফান্দ বলেছেন, ‘কেন ইরানি বাহিনী গুলি চালাল তা স্পষ্ট নয়।’ স্থানীয় পুলিশ আরো বলেছে, চারজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় তেহরান বা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। উভয় পক্ষের নিরাপত্তা বাহিনী প্রায়ই এই অঞ্চলে কর্মরত চোরাকারবারি এবং বিদ্রোহীদের গ্রেপ্তার করে।

পাকিস্তানের সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে প্রবেশ করে কথিত ‘জঙ্গি’ আস্তানাগুলোকে লক্ষ্য করে গত ১৮ জানুয়ারি হামলা চালিয়েছিল। তেহরানও এ ঘটনার আগের দিন একই ধরনের হামলা চালিয়েছিল। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। সূত্র : আরব নিউজ

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষার্থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফ...

ফুটেজ দেখে সেই কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিকের...

এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে নিবন্ধন করেছেন বাংলাদেশে...

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা