সংগৃহিত
আন্তর্জাতিক

ভারত-পাকিস্তানে তাপমাত্রা ৫২ ডিগ্রি

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির গরম ভারতে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করেছে। বুধবার দেশটিতে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা। খবর এএফপির।

এদিকে, একদিন আগে মঙ্গলবার পাকিস্তানের তাপমাত্রা ছিল ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সংবাদমাধ্যম এএফপি জানায়, ভারতের রাজধানীতে তাপমাত্রা গতকাল বৃহস্পতিবার ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বিকেলে দিল্লির মুঙ্গেশপুরে আবহাওয়া স্টেশন থেকে এই তাপমাত্রা রেকর্ড করার পরে সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। দেশটির সরকারি আবহাওয়া ব্যুরোর পরিসংখ্যান জানায়, মেগাসিটিতে বিপজ্জনক তাপমাত্রার বিষয়ে সতর্ক করা হয়েছিল। ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) এই তাপমাত্রাকে ‘গুরুতর তাপ-তরঙ্গের অবস্থা’ হিসেবে আখ্যা দিয়েছে।

পাকিস্তান আবহাওয়া বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা শহীদ আব্বাসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সোমবার পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোতে ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা গেছে। যেটি এখন পর্যন্ত গ্রীষ্মের সর্বোচ্চ এবং দেশের রেকর্ড পরিমাণ উচ্চ তাপমাত্রার কাছাকাছি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক সমন্বয়কারী রুবিনা খুরশিদ আলম বলেছেন, আমরা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কা করছি। পাকিস্তান আবহাওয়া বিভাগের প্রধান আবহাওয়াবিদ সরদার সরফরাজ বলেছেন, ২০১৭ সালে বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের তুরবাত শহরে পাকিস্তানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫৪ ডিগ্রি সেলসিয়াস।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা