সংগৃহিত
আন্তর্জাতিক

রাশিয়াকে শান্তি আলোচনায় বাধ্য করার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মাদ্রিদ সফরকালে সোমবার রাশিয়াকে শান্তি আলোচনায় বাধ্য করতে ‘সকল উপায় ব্যবহার’ করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন।

রাশিয়ান অভিযানে নতুন ভূমি দখলের প্রেক্ষিতে রাশিয়ান হামলার মোকাবিলায় এক বিলিয়ন ইউরো সামরিক সাহায্যের প্রতিশ্রুতির আবেদন জানিয়েছেন তিনি।

রাশিয়া বলেছে, তারা পূর্বাঞ্চলে তাদের হামলার অংশ হিসেবে আরও দু’টি গ্রাম দখল করেছে।

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রধান দাবী রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারে মিত্রদের নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

‘আমাদের আরও অর্জনের জন্য অংশীদারদের সাথে যৌথভাবে কাজকে জোরদার করতে হবে উল্লেখ করে তিনি শান্তি ও নিরাপত্তার জন্য রাশিয়াকে বাধ্য করতে সব উপায় ব্যবহার করার আহবান জানান।’

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পিছিয়ে পড়া ইউক্রেন তার সমর্থকদের বিশেষ করে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। যাতে তাদের সরবরাহ করা দীর্ঘ পাল্লার অস্ত্র রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তু করে হামলায় ব্যবহারের অনুমতি দেয়া হয়। ওয়াশিংটন এবং অন্যান্য মিত্ররা কিয়েভকে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ করার অনুমতি দিতে নারাজ। এটি তাদের সাথে পারমাণবিক অস্ত্রে সজ্জিত রাশিয়ার সরাসরি সংঘর্ষের কাছাকাছি পরিস্থিতিতে টেনে আনতে পারে।

জেলেনস্কি বলেন,‘আমাদের একসঙ্গে কাজ করতে হবে এবং শুধুমাত্র রাশিয়ার ওপরই নয়, রাশিয়ার বিরুদ্ধে আত্মরক্ষার সুযোগ নিতে আমাদের অংশীদারদের ওপরও চাপ দিতে হবে।’

দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করতে মঙ্গলবার জেলেনস্কির ব্রাসেলসে পৌঁছানোর কথা রয়েছে। বেলজিয়াম এবং পর্তুগালের সাথেও চুক্তির কথা রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

এবার ৬ গোল হজম করল বাংলাদেশ!

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশা...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলায় আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

আবাহনীর হাতছাড়া হলো ধানমন্ডির মাঠ!

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছ থেকে ৯৯ বছরের জন্য ইজারা নেওয়া ঐতিহাসিক...

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা