সংগৃহিত
আন্তর্জাতিক

ইমরানের দলের নির্বাচনী প্রতীক বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল দেশটির আগামী সাধারণ নির্বাচনে ‘ব্যাট’ প্রতীক পাচ্ছে না।

পাকিস্তানের শীর্ষ আদালত শনিবার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–-ই–-ইনসাফ (পিটিআই)এর এই প্রতীক বাতিল করে রায় দিয়েছে।

আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। খানের দলের ওপর দমনপীড়নের প্রেক্ষিতে মানবাধিকার গ্রুপগুলো এ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইন্সস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, সম্ভবত দেশটির সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের জন্যে এখন পর্যন্ত এটি শাসকদলের পক্ষ থেকে সবচয়ে বড়ো নির্বাচনী ধাক্কা।

পাকিস্তানের সংবাদমাধ্যমে বলা হয়েছে, দুই দিন শুনানি নিয়ে তিন সদস্যের বেঞ্চ পিটিআইকে ‘ব্যাট’ না দেয়ার রায় দিয়েছে।

দলটির মুখপাত্র জুলফি বুখারি একে গণতন্ত্রের জন্যে বাজে দিন বলে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, ইমরান খান দুর্নীতির মামলায় দ-িত হয়ে বতর্মানে কারাবন্দী। এ কারণে তিনি নিজ দলের প্রধানের পদেও অযোগ্য। ফলে সম্প্রতি দলের অভ্যন্তরীণ নির্বাচনে পিটিআই নতুন নেতৃত্ব নির্বাচিত করে। দলের চেয়ারম্যান নির্বাচিত হন গহর আলী খান।

তবে পিটিআইয়ের গঠনতন্ত্র ও পাকিস্তানের নির্বাচন কমিশনের আইন (ইসিপি) মেনে নির্বাচন হয়নি বলে অভিযোগ ওঠে। এ কারনে গত ২২ ডিসেম্বর দলটির ‘ব্যাট’ প্রতীক বাতিল করে ইসিপি। শেষ পর্যন্ত বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

এদিকে বিশ্লেষকরা বলছেন, এ রায়ের কারনে দেশটির তিনদফায় প্রধানমন্ত্রী হওয়া নওয়াজ শরীফের জন্যে নির্বাচনে সামনের কাতারে চলে আসার সুযোগ তৈরি হলো। তিনি দেশটির জেনারেলদের সমর্থনও পাচ্ছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা