বিনোদন

রেখার সঙ্গেও প্রেম ছিল ইমরান খানের

বিনোদন ডেস্ক

বলিউডের অন্যতম এভারগ্রিন নায়িকা রেখা। একদিকে পর্দায় যেমন তার অভিনয়গুণ অনন্য, অন্যদিকে নানা চর্চায় তার ব্যক্তিজীবন। আর সে কারণে বারবার আলোচনায় এসেছে এই অভিনেত্রীর নাম। অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, স্বামী মুকেশ আগরওয়ালের মর্মান্তিক মৃত্যু; সব মিলিয়ে রেখার জীবন যেন সিনেমার মতোই।

দীর্ঘ ক্যারিয়ারে রেখাকে ঘিরে যেমন অসংখ্য গুঞ্জন ও গল্প ছড়িয়েছে, তেমনি তার ব্যক্তিগত জীবনও থেকেছে আলোচিত-বিতর্কিত। সেসব কাহিনির ভিড়েই ৪০ বছর পর আবার আলোচনায় এসেছে তার এক কথিত প্রেমের গল্প! শোনা যায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের সঙ্গেও নাকি প্রেম ছিল নায়িকার।

বলা বাহুল্য, তখন ইমরানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ভারতেও তার ভক্তের সংখ্যা ছিল অগণিত। সেখানে গেলেই দেখা যেত, কখনও পার্টিতে, কখনও কোনো বিশেষ অনুষ্ঠানে। সে সময় নাকি পাশে থেকেছেন রেখা। আর স্বাভাবিকভাবেই শুরু হয় কানাঘুষা। প্রশ্ন উঠতে থাকে, তারা কি শুধুই বন্ধু, নাকি এর চেয়েও বেশি কিছু?

শোনা যায়, অভিনেত্রীর মায়েরও বেশ পছন্দ ছিল সুদর্শন এই ক্রিকেটারকে! এমনকি তিনি নাকি এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন জানতে, ইমরান তার মেয়ের জন্য উপযুক্ত জীবনসঙ্গী হতে পারেন কি না। যদিও সেই জ্যোতিষী কী বলেছিলেন তা আজও রহস্য।

তাদের ঘনিষ্ঠতা নিয়ে যত আলোচনা হোক, পত্রপত্রিকায় যতই তাদের নিয়ে লেখালেখি হোক, সম্পর্কটা কোনোদিনই আনুষ্ঠানিক পথে গড়ায়নি। বিয়ে তো দূরের কথা, প্রকাশ্যে প্রেমের স্বীকৃতিও দেননি কেউ। তবু তাদের নাম জড়িয়ে থাকা সেই অধ্যায় আজও বলিউড আর ক্রিকেট দুনিয়ায় রয়ে গেছে এক ‘অজানা কাহিনি’ হয়ে। গসিপের পাতায় যখনই ফিরে আসে, দর্শকের কৌতূহল আবারও জেগে ওঠে তাদের ঘিরে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা