খেলা

পিআরপি চিকিৎসা নিয়েছেন মুস্তাফিজ, বিশ্রাম শেষে ফিরবেন ক্রিকেটে 

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান পিআরপি (প্লাটিলেট রিচ প্লাজমা) ইনজেকশন নিয়েছেন। যে চিকিৎসা নিয়ে কিছুদিন বিশ্রামে থাকতে হয়। ওই বিশ্রাম শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি।

ঈদের পর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে পারেন বাঁ-হাতি এই পেসার। শুরুতে ডিপিএলে পারিশ্রমিক জটিলতার কারণে দল পাননি তিনি। এ ছাড়া পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পাওয়া সাপেক্ষে তার আইপিএলে খেলতে যাওয়ার গুঞ্জন আছে।

পিআরপি চিকিৎসা হলো কোন ব্যক্তির নিজস্ব প্লাটিলেট দিয়ে তৈরি ইনজেকশন। একে প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা ইনজেকশন বলা হয়। লিগামেন্ট ও মাংসপেশি ইনজুরিজনিত সমস্যায় এটি প্রয়োগ করা হয়। এতে ক্ষতিগ্রস্ত বা ব্যথাযুক্ত স্থানে প্লাটিলেট সরবরাহ বাড়ায়। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং ব্যথা কমাতে সাহায্য করে।

বিসিবির মেডিকেল বিভাগ থেকে ক্রিকবাজকে বলেছে, ‘তাকে পিআরপি ইনজেকশন দেওয়া হয়েছে। এখন তাকে মাঠে ফেরার আগে কিছুদিন বিশ্রাম নিতে হবে। মুস্তাফিজ নতুন কোন ইনজুরিতে পড়েননি। পূর্বে তার কাঁধে যে অপারেশন হয়েছিল সেটা মাঝে মধ্যে অসুবিধার সৃষ্টি করে। ওটা ম্যানেজ করেই তিনি খেলছিলেন।’

পিআরপি ইনজেকশন নিলে সাধারণত ১০ দিনের মতো বিশ্রাম থাকতে হয় বলেও জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। তাকে ঈদের পরে দলে পাওয়ার আশা ব্যক্ত করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এক কর্মকর্তা বলেছেন, ‘তিনি কবে ফিট হন আগে দেখা যাক। আমরা তাকে বাজেটের মধ্যে পেলে দলে নেবো।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

৪১ বছর বয়সে নতুন রেকর্ড গড়লেন মদ্রিচ

উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেই নতুন রেকর্ড গড়েছেন ক্রোয়েশিয়ার অধ...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা