খেলা

এখনই অবসর নিচ্ছেন না রোহিত

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির পরই রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমন কথা বের হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকেই। যে কারণে অনেকেই ভেবে নিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরই হয়তো অবসর নেবেন ভারতীয় দলের অধিনায়ক।

কিন্তু না, রবিবার (৯ মার্চ) নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পর নিজের ভবিষ্যৎ নিজেই বললেন রোহিত। জানিয়ে দিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না তিনি।

৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে ভারতীয় দলের জয়ের ভীত গড়ে দেওয়া রোহিত ম্যাচের পর বলেন, ‘আরো একটা জিনিস, আমি এই ফরম্যাট (ওয়ানডে ক্রিকেট) থেকে অবসর নিচ্ছি না। (এটা বলছি), যাতে কোনো গুজব না ছড়ায়। এগিয়ে যাচ্ছি। ঠিক আছে?’

তবে রোহিত স্পষ্ট করে বলেননি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলবেন কিনা। তবে অনেকের ধারণা, যদি না খেলতেন তাহলে এখনই অবসর নিয়ে ফেলতেন রোহিত।

রবিবার অধিনায়ক হিসেবে আইসিসি টুর্নামেন্টে দারুণ এক রেকর্ড করেছেন রোহিত। আইসিসি টুর্নামেন্টে একটানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ে ভারতীয় দলের আগের সব অধিনায়ককে ছাড়িয়ে গেছেন তিনি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে একটানা ১৩টি ম্যাচ জিতেছেন তিনি।

এতে রোহিত ভেঙে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড। ভারতীয় দলের সাবেক এ অধিনায়ক একটানা ১২টি ম্যাচ জিতেছিলেন।

একটানা ম্যাচ জয়ের নিরিখে তৃতীয় স্থানটিও রোহিতের। ২০২৩ সালের বিশ্বকাপে টানা ১০টি ম্যাচ জিতেছিলেন তিনি। সবমিলিয়ে অধিনায়ক হিসেবে আইসিসি টুর্নামেন্টের শেষ ২৪টি ম্যাচের মধ্যে ২৩টিতে জিতেছেন রোহিত। একমাত্র হার ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা