সংগৃহীত
খেলা

ছয় মাসের চুক্তিতে সান্তোসে নেইমার

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের ক্লাব সান্তোসে নেইমারের আগমন একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। শুক্রবার (৩১ জানুয়ারি) ছয় মাসের চুক্তিতে শৈশবের ক্লাবে যোগ দিয়েছেন তিনি।

নেইমারের ক্যারিয়ারের শুরু এই ক্লাবেই। তাকে বরণ করে সান্তোসের ভাইস প্রেসিডেন্ট ফার্নান্দো বোনাভাইডস স্পোর্ট টিভিকে বলেছেন, ‘প্রাথমিকভাবে চুক্তি ছয় মাসের। তবে নেইমার যেন আমাদের সঙ্গেই থাকেন সেজন্য সবকিছু করবো আমরা। আমাদের আশা থাকবে সে যেন অন্তত পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত থাকে।’

নেইমারকে বরণ করতে শুক্রবার ক্লাবের এস্তাদিও উরবানো কালদেইরাতে আয়োজন করা হয় অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের নিয়ে হয়েছে কনসার্টও।

৩২ বছর বয়সী সাবেক বার্সা ও পিএসজি ফরোয়ার্ড ১০ কোটিরও বেশি ডলার বার্ষিক বেতনে আল হিলালে যান ২০২৩ সালের আগস্টে। সেখানে মাত্র সাত ম্যাচ খেলেছেন। ইনজুরিতে মাঠের বাইরে কেটেছে অধিকাংশ সময়।

সান্তোসে ফিরলেও বিরাট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নেইমারকে। ক্লাবটি দ্বিতীয় স্তর থেকে এক বছর পর ২০২৪ সালে শীর্ষ লিগে ফিরেছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

রূপপুর বিদ্যুৎকেন্দ্র আসছে ইউরেনিয়ামের চালান

আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয়...

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (...

হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ

দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে আজ শনিবার (...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা