খেলা

কোচ বাটলারের বিরুদ্ধে বডি শেমিংয়ের লিখিত অভিযোগ নারী ফুটবলারদের 

ক্রীড়া প্রতিবেদক

টানা দুই সাফ জয়ী বাংলাদেশ নারী দলের ফুটবলররা হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বডি শেমিংয়ের অভিযোগ এনেছেন। বৃহস্পতিবার নারী দলের ১৮ ফুটবলার স্বাক্ষরিত একটি তিন পাতার লিখিত অভিযোগ সংবাদ মাধ্যমকে পাঠানো হয়েছে। সেখানে এই বডি শেমিংয়ের কথা উল্লেখ করেছেন তারা।

বিষয়টি বুধবার (৩০ জানুয়ারি) বাফুফের সভাপতি তাবিথ আওয়ালকে চিঠির মাধ্যমে জানিয়েছেন বলেও অভিযোগে মেয়েরা উল্লেখ করেছেন। নারীরা লিখেছেন, বাফুফে কোন ব্যবস্থা না নিলে তারা গণঅবসরের সিদ্ধান্ত নেবেন। ধরে নেবেন-দেশের ফুটবলে তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে।

লিখিত অভিযোগে নারী ফুটবল দলের মনিকা, মাছুরা, শামসুন্নাহার, ঋতু মনি, মারিয়া মান্ডা, রুপনা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা, শিউলি, কৃষ্ণা, তহুরা, সাগরিকা, স্বর্ণা ও সুমাইয়ারা স্বাক্ষর করেছেন।

অভিযোগে নারী ক্রিকেটাররা লিখেছেন, কোচ বাটলার তাদের সঙ্গে মাঠ ও মাঠের বাইরে র্দূব্যবহার করেছেন, হাসি-ঠাট্টা করেছেন। সিনিয়র ও জুনিয়রের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন। নারী ফুটবলারদের পোশাক নিয়ে কথা বলতে ছাড়েননি। বডি শেমিং করেছেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে বাজে মন্তব্য করেছেন।

অভিযোগে উল্লেখিত বক্তব্য অনুযায়ী বাফুফে সভাপতিকে চিঠিতে নারী ফুটবলারা লিখেছেন-কোচ পিটারের আচরণ দলের মধ্যে মারাত্মক উদ্বেগের সৃষ্টি করেছে। গত ছয় মাসে পিটারের থেকে অনেক গালি-গালাচ শুনতে হয়েছে তাদের। কোচ মানসিক হয়রানি ও উৎপীড়নের একাধিক ঘটনা ঘটিয়েছেন।

বাফুফে সভাপতি বিয়ষটি গুরুত্ব সহকারে নিয়ে আশু সমাধান করবেন এই আশা ব্যক্ত করেছেন নারী ফুটবলাররা। এর আগ পর্যন্ত পিটারের অধীনে তারা কোন অনুশীলন ক্যাম্প করবেন না বলেও জানিয়েছেন। পিটারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের বিরুদ্ধে বাফুফে উল্টো ব্যবস্থা নিয়ে তারা অবসরে বাধ্য হবেন বলেও উল্লেখ করেছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

ঝড়বৃষ্টির শঙ্কা ৭ অঞ্চলে

দেশের সাতটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংল...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা