সংগৃহিত
খেলা

ঝোড়ো ফিফটিতে রিশাদের রেকর্ড

ক্রীড়া ডেস্ক: স্বাগতিক বাংলাদেশ মাত্র ৩২ রানেই ৬ উইকেট হারিয়ে আগেই হার অনেকটা নিশ্চিত করেছিল। সফরকারী শ্রীলঙ্কাও বড় ব্যবধানে সিরিজ জয়ের ভাবনাতেই ছিল। তাদের সেই ভাবনায় ‍কিছুটা হলেও ছেদ ঘটিয়েছেন রিশাদ হোসেন।

বোলারদের নাভিশ্বাস তুলে ঝোড়ো ব্যাটিংয়ে তিনি ফিফটি করেছেন। টাইগারদের হারের ব্যবধান কমিয়ে তিনি ফিরেছেন ৩০ বলে ৫৩ রান করে।

রিশাদ বিধ্বংসী এই ইনিংস খেলতে গিয়ে ৭টি ছয় হাঁকিয়েছেন। আর তাতেই দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছয়ের রেকর্ড তিনি নিজের দখলে নিয়েছেন। চলতি সিরিজেই সেই রেকর্ডটি নতুন করে লিখিয়েছিলেন জাকের আলি অনিক।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক ইনিংসেই তিনি ৬ ছক্কা হাঁকান। যা ছিল টাইগারদের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। সেটাই আজ ভেঙে দিলেন স্পিন অলরাউন্ডার রিশাদ।

এর আগে বাংলাদেশের ৫ জন ব্যাটার মেরেছিলেন এক ইনিংসে ৫টি ছক্কা। সে ৫ জনের তালিকাও দেখে নেওয়া যাক। ২০০৭ সালে নাইরোবিতে পাকিস্তানের বিপক্ষে নাজিমউদ্দিন, ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে জিয়াউর রহমান, ২০১৬ সালে ওমানের বিপক্ষে তামিম ইকবাল, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাস এবং ২০১৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জাকের আলীর স্ট্রাইক রেট ছিল বরাবর ২০০। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ৫০ পেরুনো ইনিংসে যা পঞ্চম সর্বোচ্চ স্ট্রাইক রেট।

সর্বোচ্চটা এসেছিল মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে ৬১ রানের দিন তার স্ট্রাইক রেট ছিল ২২৫.৯২।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

বিএনপির ক্ষমতা গ্রহণকে 'ইতিবাচক' আখ্যা ভারতের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের...

হরমুজসহ অন্যান্য জলপথ  বন্ধের হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক যোগাযোগপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দি...

মজলুমের সংসদ গড়ার কথা বললেন ভারপ্রাপ্ত স্পিকার

সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা ব...

ইরান ইস্যুতে দ্বিমুখী চাপে ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটানোর পথ খুঁজতে...

পজেটিভ পিরোজপুরে হাবিব-নাঈমের নেতৃত্ব

অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’-এর ২০২৬...

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩১

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত ঢাকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা