সংগৃহিত
খেলা

নেপালকে হারিয়ে সাফ শুরু

ক্রীড়া ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

শনিবার (২ মার্চ) নেপালের চেসাল স্টেডিয়ামে বাংলাদেশ ২-০ গোলে স্বাগতিক নেপালকে হারিয়েছে। ম্যাচের উভয় গোলই হয়েছে প্রথমার্ধে।

ম্যাচের প্রথম থেকেই বাংলাদেশ বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল। সংঘবদ্ধ এক আক্রমণে বাংলাদেশ লিড নেয়। ২৪ মিনিটে সাথী মুন্ডার দারুণ এক মুভে থ্রু বল ঠেলে দেন বক্সের ভেতরে। গোল বাঁচাতে নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে এসেও বলের নাগাল পাননি। বাংলাদেশের ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে প্লেসিংয়ে গোল করেন।

৫ মিনিট পর সেই প্রীতিই ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের বাম দিকে বল নিয়ে আক্রমণে ছিলেন বাংলাদেশের আলফি। নেপালের গোলরক্ষক তাকে বাধা দিতে গিয়ে ফেলে দেন। ফলে পেনাল্টির বাঁশি বাজাতে কার্পণ্য করেননি রেফারি। স্পট কিক থেকে বাংলাদেশকে ২-০ গোলের লিড এনে দেন প্রীতি।

বিরতির পর স্বাগতিক নেপাল ম্যাচে ফেরার চেষ্টা চালায়। যদিও বাংলাদেশের রক্ষণ দুর্গে কাঁপন ধরানোর মতো তেমন আক্রমণ করতে পারেনি নেপাল। ৬২ মিনিটে আরিফার ক্রসে সুরভী প্রীতির প্লেসিং করা বল জালের পাশে লেগে হ্যাটট্রিক বঞ্চিত হন।

সাফ অ-১৬ টুর্নামেন্টে ৪ দল অংশগ্রহণ করছে। এক ম্যাচ শেষে সমান ৩ পয়েন্ট করে অর্জন করেছে ভারত ও বাংলাদেশ। ৫ মার্চ বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। চার দল ৩ ম্যাচ করে খেলার পর শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা