সংগৃহিত
খেলা

সাবিনাদের মিয়ানমার সফর বাতিল

ক্রীড়া ডেস্ক: ২০২৩ সালের এপ্রিলের প্রথম সপ্তাহেই মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ের টুর্নামেন্ট খেলতে যাওয়ার কথা ছিল সাবিনাদের। আর্থিক কারণে বাফুফে সেই সময় সাবিনাদের মিয়ানমার পাঠায়নি। এবার সেই বাফুফেই ফিফা উইন্ডো কাজে লাগাতে মিয়ানমারে দু'টি প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার উদ্যোগ নিয়েছিল। সব কিছু চূড়ান্ত হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় এখন মিয়ানমার সফরে নিরুৎসাহিত করায় আবারও বাতিল করেছে সফর।

মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত সম্পর্ক উষ্ণ। মিয়ানমারে অভ্যন্তরীণ রাজনীতিও উত্তপ্ত। এই দু'টি বিষয় বিচেনায় এনে সাবিনাদের সফর নিয়ে বাফুফে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ফিরতি চিঠিতে এই মুহূর্তে বাফুফেকে মিয়ানমারে নারী দল প্রেরণে বারণ করে। সরকারের তরফ থেকে এমন তথ্য পাওয়ার পর সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করে বাফূফে আজ আনুষ্ঠানিকভাবে মিয়ানমার ফুটবল ফেডারেশনকে জানিয়েছে না খেলার বিষয়টি।

মিয়ানমার সফর বাতিল হওয়ায় জাতীয় দলের ফুটবলাররা ছুটি পেয়েছেন। ঈদের ছুটি কাটিয়ে তারা ১৪ এপ্রিল আবার ক্যাম্পে ফিরবেন। এরপর অবশ্য তাদের ক্লাবের হয়ে লিগ খেলা রয়েছে। বাফুফে ভবনে লিগের দুই ক্লাবের খেলোয়াড়রা থাকলেও তখন তত্ত্ববধায়ন থাকবে মূলত ক্লাবেরই।

বাফুফে ভবনে থাকা ক্লাবের পক্ষে জাতীয় দলের কোচিং স্টাফের সমর্থন নিয়ে অভিযোগ ছিল বসুন্ধরা কিংসের। এবার সে রকম না হওয়ার অঙ্গীকার দিলেন বাফুফের নারী কমিটির চেয়ারম্যান, ‘জাতীয় দলের কোচিং স্টাফ অবশ্যই প্রতি ম্যাচ দেখতে যাবে। এটা তাদের কাজের অংশই। কোনো দলকে সমর্থন বা পরামর্শ হবে না এবার।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৪৭ নিহত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গোয়...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ঢাকায় যেসব এলাকায় আজ বন্ধ থাকবে মার্কেট

ঢাকাতে বসবাসকৃতরা তো বটেই আশেপাশের এলাকাগুলো থেকে কেনাকাটার প্রয়োজনে অনেকেই চ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা