সংগৃহিত
খেলা

পাকিস্তানকে হারিয়ে টাইগ্রেসদের টানা দ্বিতীয় জয়

ক্রীড়া ডেস্ক: ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে টানা জয় ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টাইগ্রেসরা টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজ শুরু করেছিল। এবার সিরিজের আরেক দল পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১৩৬ রানের পুঁজি গড়ার পর, পাকিস্তানকে তারা ১০০ রানে আটকে দিয়েছে। ফলে টানা দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা জিতেছে ৩৬ রানে।

শনিবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে স্বাগতিক বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা ১৩৬ রান সংগ্রহ করে। যেখানে যুব টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। এছাড়া আরবিন তানি ৩১, সুমাইয়া আক্তার সুবর্না ২৪ ও রাবেয়া খান ২৩ রান করেন।

জবাবে ব্যাট করা পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ৩৯ রান আসে ওপেনার আয়মান ফাতিমার ব্যাটে। আরেক ওপেনার সামিয়া আফসার ২৫ রান করেন। এছাড়া বলার মতো কেউ রান পাননি পাকিস্তানের। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট করেন আফিয়া আসিমা ইরা। এছাড়া রাবেয়া খান ও ফারিয়া আক্তার একটি করে শিকার ধরেন। ২৩ ও ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জাতীয় দলের স্পিনার রাবেয়া।

এর আগে বাংলাদেশের রানতাড়ায় শুরুতে দারুণ ব্যাট করেন পাকিস্তানের ওপেনাররা। বলতে গেলে পুরো ইনিংসে তারা দুজনই ভালো পারফর্ম করেছেন। ফাতিমা-সামিয়ার ৫১ রানের ওপেনিং জুটি ভাঙার পর আর কোনো জুটি গড়তে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে তোলে ১০০ রান।

প্রথম ইনিংসে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ওপেনার ইভা মাত্র ৬ রানে সাজঘরে ফিরলে ভাঙে ২৪ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ৩৩ বলে করেন ২৪ রান। তিনে নেমে তার সঙ্গে জুটি বাধা আরভিন তানিও দারুণ ব্যাটিং করেছেন। ৩ চারের সাহায্যে ৩০ বলে করেছেন ৩১ রান। শেষে ঝোড়ো ব্যাটিং করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। সাজঘরে ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩২ রান। তাছাড়া ২৩ বলে অপরাজিত ২৩ রান করেন রাবেয়া।

পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন আনোশা নাসির। এছাড়া অধিনায়ক মাহনুর আফতাব ও মাহাম আনিস একটি করে উইকেট নেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা