সংগৃহিত
খেলা

সুযোগ পেলে বাংলাদেশে কাজ করবো

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে একমাত্র বিদেশি কোচ হিসেবে কাজ করছেন ডেভ হোয়াটমোর। এর আগেও টাইগারদের সাথে কাজ করেছেন দীর্ঘদিন। তার হাত ধরে বিশ্বের বাঘা বাঘা দলগুলোর বিপক্ষে লাল সবুজের চোখ রাঙানো শুরু।

বাংলাদেশ ক্রিকেটের সবই তার নখদপর্ণে রেখেছেন। তাই ডেভ হোয়াটমোরের প্রতি সংবাদমাধ্যমের বাড়তি আকর্ষণ থাকবে এটাই স্বাভাবিক।

বিপিএলের কারণে পুনরায় বাংলাদেশে হোয়াটমোর। টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বীতা সম্পর্কে তিনি বলেন, টুর্নামেন্টের প্রতিটি দল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। সবাই জিততে মরিয়া। ক্রিকেটাররা দুর্দান্ত ও খেলা নিয়ে খুবই সচেতন।

বাংলাদেশের দর্শকরা বরাবরের মতো সাপোর্টিভ। আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বদৌলতে পুনরায় বাংলাদেশে ফিরতে পেরে আনন্দিত। বিপিএলের জন্য আমার দ্বিতীয়বার আসা উপভোগ করছি।

বাংলাদেশি ক্রিকেটারদের সম্পর্কে ডেভ হোয়াটমোর বলেন, দক্ষতা বিবেচনায় ছেলেরা অনেক উন্নতি করেছে। আমার সময়ের সঙ্গে তুলনা করলে ফিটনেসেও দারুণ উন্নতি করেছে, অনেক শক্তিশালী হয়েছে বরেও জানান।

বাংলাদেশের খেলার মান সম্পর্কে সাবেক এই কোচ জানান, বাংলাদেশের খেলার মান অনেক উন্নত হয়েছে। দেশের মাটিতে অনেক সিরিজ জয় করেছে। দেশের বাইরেও নিয়মিত ভালো ফল করছে। তরুণরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে। দলের গভীরতা দিনে দিনে আরও বাড়ছে।

বর্তমানে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করছেন। বাংলাদেশে আসার সুযোগ সম্পর্কে ডেভ হোয়াটমোর বলেন, এখানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য এসেছি। অনেক উপভোগ করছি। তবে, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের অনেক জায়গায় কাজ করার আছে। সুযোগ পেলে অবশ্যই করবো।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা