সংগৃহিত
খেলা

অস্ট্রেলিয়ান ওপেন জিতে সাবালেঙ্কার ইতিহাস

ক্রীড়া ডেস্ক: মেয়েদের টেনিসে শনিবার টানা দ্বিতীয় বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন আরিয়ান সাবালেঙ্কা। ভিক্টোরিয়া আজারেঙ্কার পর তিনি দ্বিতীয় টেনিস খেলোয়াড় হিসেবে পরপর দু’বার জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন। যেখানে বেলারুশের এই টেনিস তারকা একটি সেটেও হারেননি। কোনো সেট না হেরে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তিতেও তিনি পঞ্চম। একপেশে ম্যাচে সাবালেঙ্কার কাছে পাত্তা–ই পাননি চীনের কিনওয়েন ঝেং।

সাবালেঙ্কা বছরের প্রথম এই ওপেন র‌্যাঙ্কিংয়ের ২ নম্বর খেলোয়াড় হিসেবে খেলতে এসেছিলেন। যেখানে ফাইনালে তার প্রতিপক্ষ ১২তম বাছাই কিনওয়েন ঝেং। তবুও মেলবোর্নে দুজনের শিরোপা–নির্ধারণী ম্যাচটি নিয়ে টেনিস বিশ্ব উচ্ছ্বাস নিয়ে অপেক্ষায় ছিল। তবে তাদের দুর্ভাগ্য— জমজমাট লড়াই দেখা গেল না ফাইনালে! কোনো সুযোগ না দিয়েই ঝেংকে ৬-৩, ৬-২ সেটে হারিয়েছেন সাবালেঙ্কা।

ম্যাচটি শেষ হয়েছে মাত্র ৭৬ মিনিটে। যেখানে শুরুর ২ মিনিটেই প্রথম গেম জিতে নেন বেলারুশের ২৫ বছর বয়সী তারকা। একটু পরই আবার তিনি ঝেংয়ের সার্ভ ব্রেক করে এগিয়ে যান ২–০তে। এরপর নিজের সার্ভ থেকে স্কোরলাইন করেন ৩–০! কিছু বুঝে ওঠার আগেই যেন ম্যাচটি হাত ফসকে যেতে থাকে ঝেংয়ের। ঝেং পরের গেমে ঘুরে দাঁড়ান।সহজেই জিতে স্কোরলাইন করেন ৩–১।

কিন্তু নিজের সার্ভ পেয়ে সাবালেঙ্কা সেটা করে ফেলেন ৪–১। ম্যাচের তখন মাত্র ১৬ মিনিট কেটেছে। সাবালেঙ্কার প্রথম সেট জেতা যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই আবার ঘুরে দাঁড়িয়ে সাবালেঙ্কার সার্ভ ব্রেক করে সপ্তম গেমটি জিতে নেন ঝেং। পরের গেমটিও জিতে স্কোরলাইন করেন ৫–৩। কিন্তু প্রথম সেটটি ৯ গেমের ওপারে যেতে দেননি সাবালেঙ্কা। ৩৩ মিনিটেই ৬–৩ গেমে জিতে নেন প্রথম সেট।

সাবালেঙ্কা দ্বিতীয় সেটটা যেন আবার সেখান থেকেই শুরু করেন। ঝেংয়ের সার্ভ ব্রেক করে প্রথম গেম জয়ের পর নিজের সার্ভে করেন ২–০। তৃতীয় গেমেই অবশ্য ঝেং ঘুরে দাঁড়ান। কিন্তু দৌড়টা ওই পর্যন্তই। এবারের সেটটা সাবালেঙ্কা শেষ করেন ৮ গেমের মধ্যে, জেতেন ৬–২ গেমে। এই সেটের শেষ দিকে চারবার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট সেভ করে সাবালেঙ্কাকে ম্যাচ পয়েন্টটা নিতে কিছুটা বিলম্ব করানো ছাড়া আর কোনো প্রতিরোধই গড়তে পারেননি ঝেং। ফলে একেবারে একপেশে জয় সাবালেঙ্কার।

এ নিয়ে দু’বার টেনিসের গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সাবালেঙ্কা। অথচ ক্রীড়ার এই অন্যতম জনপ্রিয় ইভেন্টে তার আগমনটা ছিল ব্যতিক্রম। সাবালেঙ্কার বাবা ছিলেন আইস হকি খেলোয়াড়। হঠাৎ করেই টেনিস শুরু করেন তার মেয়ে। রাস্তায় টেনিস কোর্টের খেলা দেখেই নাকি তার শুরু, এ নিয়ে সাবালেঙ্কা বলেছিলেন, ‘বাবার সঙ্গে গাড়িতে করে কোথাও যাচ্ছিলাম। রাস্তায় টেনিস কোর্ট দেখে বাবাকে গাড়ি দাঁড় করাতে বলি। খেলা দেখে ভাল লেগে যায়। এরপরই ইচ্ছা হয় টেনিস খেলার। বাবা ভর্তি করে দেওয়ার পর থেকেই শুরু।’

এদিন একটি সার্ভেও ঝেংকে সুযোগ না দেওয়া সাবালেঙ্কা মনে করিয়ে দিয়েছেন সাবেক কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে। ২০০৭ সালে সাবেক এই মার্কিন তারকা একটি সার্ভও না হেরে ফাইনাল জিতেছিলেন। সাবালেঙ্কাও আজ সেটাই করে দেখালেন। তার আক্রমণাত্মক টেনিসের বিপক্ষে দাঁড়াতেই পারলেন না চিনের টেনিস তারকা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরায়েলি সেনাপ্রধান

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চি...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা: রুমিন ফারহানা

বাংলাদেশের শেয়ার বাজারে গত ১৫ বছরে এক লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা