সংগৃহিত
খেলা

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪ অনুষ্ঠিত

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ বানৌজা শেখ মুজিব ঘাঁটিতে অনুষ্ঠিত উক্ত ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের(বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এর আগে নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান শুক্রবার ভোরে ঢাকাস্থ বানৌজা শেখ মুজিব ঘাঁটি, শেখ হাসিনা সরণিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় ম্যারাথন আয়োজক কমিটির চেয়ারম্যান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, সেনাবাহিনীর প্রাক্তন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, এ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তাগণ,বিওএ কর্মকর্তাগণ বিভিন্ন স্পন্সরবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর জানুয়ারি মাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের আয়োজন করা হয়ে থাকে।

ম্যারাথনটি ভোর পাঁটায় বানৌজা শেখ মুজিব, শেখ হাসিনা সরণি হতে শুরু হয়ে ৩০০ ফিট রাস্তা দিয়ে কাঞ্চন ব্রীজ হয়ে একই রাস্তায় ফেরত এসে শেখ হাসিনা সরণিতে শেষ হয়। ফুলম্যারাথনে এলিট দৌঁড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার যোসে ফকিয়েংগো মুনিয়োকি এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন ইথিওপিয়ার লেনসাদেবে লেজালেটা। ফুলম্যারাথনে সাফ দৌঁড় বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতের আনিশ থাপামাগার এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন নেপালের সন্তোশি শ্রেষ্ঠা। ফুলম্যারাথনে বাংলাদেশি দৌঁড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন মোঃ আল আমিন এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন পাপিয়া খাতুন। হাফম্যারাথনে বাংলাদেশি দৌঁড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন মোঃ সোহেল রানা এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন পৃথি আকতার।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪- এ সার্বিক সহযোগিতা এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দিক নির্দেশনা প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ ম্যারাথন বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের মাঝে সামাজিক এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪ এ অংশগ্রহণকারী দেশি-বিদেশি অংশ গ্রহণকারী সকল অ্যাথলেট এবং এই আয়োজনকে সাফল্য মন্ডিত করার পেছনে সংশ্লিষ্ঠ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা