সংগৃহিত
খেলা
বিপিএল সিলেট পর্ব

শুরু থেকে সাকিবকে পাচ্ছে রংপুর

ক্রীড়া ডেস্ক: চোখের সমস্যায় ভুগতে থাকা সাকিব আল হাসানের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে খেলা অনিশ্চিত ছিল। কমপক্ষে তিন ম্যাচ মিস করবেন এমন বার্তাও ছিল। তবে সাকিব ফিরছেন দ্রুতই, বিপিএলের সিলেট পর্ব থেকে তাকে নিয়েই মাঠে নামবে রংপুর রাইডার্স।

রংপুর রাইডার্স ম্যানেজম্যান্ট সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

চোখের ডাক্তার দেখিয়ে ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে আসার কথা রয়েছে তার। সিলেটে আসলেও নিজেকে প্রস্তুত করার জন্য একদিন সময় পাবেন সাকিব।

২৬ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট পর্বের প্রথম ম্যাচে দুপুর ২টায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রংপুর। এই ম্যাচ থেকে সাকিবকে দেখা যাবে রংপুরের জার্সিতে। তার আগে অবশ্য নিজেকে ঝালাই করে নেওয়ার সুযোগ পাচ্ছেন সাকিব।

এর আগে প্রথম ম্যাচ খেলে পরদিন সিঙ্গাপুর উড়াল দিয়েছিলেন সাকিব। ব্যাট হাতে মাত্র ২ রান করেছিলেন ৩ বলে। বল হাতে ১৬ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। ম্যাচ শেষে সাকিব জানিয়েছিলেন তার চোখের সমস্যা হচ্ছে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় সিঙ্গাপুর পাঠানোর।

সাকিবের চোখের সমস্যা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশিস চৌধুরী বলেছেন, ‘সাকিব বাম চোখের সূক্ষ্ম সমস্যার কথা জানিয়েছে। বাংলাদেশ ও বিদেশের চক্ষু বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করার পর এবং একাধিক চোখের মূল্যায়নের পর নিশ্চিত হওয়া গেছে যে তিনি বামচোখে এক্সট্রাফভয়াল সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি (সিএসআর) রোগে ভুগছেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আপাতত সমস্যাটি মোকাবিলার জন্য একটি রক্ষণশীল পদ্ধতি অবলম্বন করা হবে।’

সিএসআর এমন একটি রোগ যা রেটিনাকে প্রভাবিত করে, দৃষ্টিশক্তির ব্যাঘাত ঘটায়। সাকিবের ক্ষেত্রেও এমনটা হয়েছে। এ জন্য মেডিক্যাল বিভাগ একটি রক্ষণশীল পদ্ধতি অবলম্বন করে তার চিকিৎসা চালিয়ে যাবে। ফলে সাকিবের মাঠে নামা নিয়ে আপাতত কোনো জটিলতা নেই। ২৬ জানুয়ারি রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচেই তাকে পাওয়া যাবে বলে খবর।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা