বিনোদন

সাত পাকে বাঁধা পড়লেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি

আমার বাঙলা ডেস্ক

ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে যেন বিয়ের মৌসুম চলছে। একজনের বিয়ের উৎসব-আনন্দ শেষ না হতেই ফের আরেক তারকার বিয়ের খবর উঠে আসছে। এবার বিয়ে করলেন তামিল, তেলেগু, মালয়ালাম ইন্ডাস্ট্রি পেরিয়ে বলিউডে পরিচিতি পাওয়া অভিনেত্রী কীর্তি সুরেশ। পাত্রের নাম অ্যান্টনি থাতিল।

বৃহস্পতিবার ভারতের গোয়ায় বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন অ্যান্টনি-কীর্তি। দীর্ঘ ১৫ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং ইন্ডাস্ট্রির কয়েকজন সহকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর স্বামী দুবাইভিত্তিক একজন ব্যবসায়ী। অ্যান্টনির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে থাকলেও এতদিন সেই খবর গোপন ছিল।

কীর্তি ও অ্যান্টনির সম্পর্কের শুরু হয়েছে ২০০৮-০৯ সালের দিকে। যখন অভিনেত্রী স্কুলশিক্ষার্থী ছিলেন এবং অ্যান্টনি ছিলেন কলেজশিক্ষার্থী। তবে সেই সম্পর্ক সম্প্রতি প্রকাশ্যে এসেছে। গত ২৭ নভেম্বর সোশ্যালে অভিনেত্রী একটি পোস্টে জানান, ১৫ বছরের একতা। আর তারপরই বিষয়টি জানাজানি হয়।

প্রসঙ্গত, মাত্র সাত বছর বয়সে একজন শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেন কীর্তি সুরেশ। এরপর পড়ালেখার জন্য বিরতি নিয়ে ২০১৩ সালে মালয়ালাম সিনেমা ‘গীতাঞ্জলি’র মাধ্যমে ফের অভিনয়ে কামব্যাক করেন এ অভিনেত্রী।

অনবদ্য অভিনয়ের জন্য বছরের পর বছর ধরে সমালোচকদের প্রশংসা অর্জন করা কীর্তি তামিল ও তেলেগু সিনেমায়ও অভিনয় করেছেন। ২০১৮ সালে বায়োপিক ‘মহানতি’তে কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রির চরিত্রে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেন।

চরিত্রটির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এবার বলিউডেও দাপটের সঙ্গে কাজ করেছেন এ অভিনেত্রী।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা