খেলা

আবারও কী সেই নাঈম শেখ

ক্রীড়া প্রতিবেদক

লিটন কুমার দাস প্রতিষ্ঠিত একটি দল নিয়ে খেলতে চান এশিয়া কাপে। অভিজ্ঞতা সঙ্গী করে যেতে চান বিশ্বকাপে। সেই দল গড়ার প্রক্রিয়া শুরু করেছিলেন গত মে মাসে আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ দিয়ে। আইসিসির সহযোগী দেশের কাছে সিরিজ হারের পর থেকে একটু একটু করে উন্নতি করছে লিটনের দল। শ্রীলঙ্কা সফর থেকে জয়ের ছন্দ ফিরেছে টি২০ দল।

দেশের মাটিতেও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জিতেছে। এই ধারাবাহিকতা লিটনকে উজ্জীবিত করছে গেল সিরিজের স্কোয়াড ধরে রাখতে। খোঁজ নিয়ে জানা গেছে, বিকল্প ওপেনার হিসেবে নাঈম শেখকেও ১৫ জনে রাখার পক্ষে টিম ম্যানেজমেন্ট। নির্বাচন প্যানেল গতকাল পর্যন্ত তাতে আপত্তি করেনি বলে জানা গেছে।

বাংলাদেশের বর্তমান টি২০ দলের বেশির ভাগ ক্রিকেটার লম্বা সময় ধরে একসঙ্গে খেলছেন। ফর্ম না থাকায় দুই সিরিজ ধরে ১৫ জনের স্কোয়াডে নেই নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এই টপঅর্ডার ব্যাটার ছন্দে না থাকায় নাঈম শেখকে নেওয়া হয় বিকল্প হিসেবে। নিউজিল্যান্ড ‘এ’ দলের পর শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি২০ সিরিজে ভালো করেননি নাঈম। অস্ট্রেলিয়া সফরে ‘এ’ দলের হয়েও ডারউইনের টপ এন্ড টি২০ সিরিজে ভালো খেলছেন না। জাতীয় এবং ‘এ’ দলের হয়ে খেলা শেষ ৭ ম্যাচে বাঁহাতি এ ব্যাটারের রান-৩২*, ৩, ১০, ৫, ২৫, ৫, ২৫। টি২০ মেজাজ ছিল খুব কম ম্যাচেই।

সে তুলনায় উদীয়মান ওপেনার জিসান আলম ডারউইনে ভালো খেলেছেন। পাকিস্তান শাহীনসের বিপক্ষে ১৭ বলে ৩৩, নেপালের বিপক্ষে ৪৬ বলে ৭৩, পার্থ একাডেমির বিপক্ষে ৯ ও নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে ৩০ রান করেন ২৩ বলে। ডানহাতি এ ব্যাটারের স্ট্রাইকরেটও ভালো। দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলের বিপক্ষে ৩১ ও ৫০ রানের ইনিংস আছে ২০ বছর বয়সী এ ব্যাটারের। নেদারল্যান্ডসের বিপক্ষে বিকল্প হিসেবে উদীয়মান এই ব্যাটারের সুযোগ পাওয়া উচিত বলে মনে করেন একজন কোচ। ওই কোচ নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নাঈমের পারফরম্যান্স কাঙ্ক্ষিত না। সেখানে জিসান ভালো করছে। তাকে দলের সঙ্গে রেখে আত্মবিশ্বাস দেওয়া যেতে পারে।’

লিটনের দলে শান্তর ফেরার সম্ভাবনা খুবই কম। কারণ বাঁহাতি শান্ত তিন নম্বরে ব্যাট করেন। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে পারভেজ হোসেন ইমন জুটি বাঁধায় লিটন খেলেন ওয়ান ডাউনে। নেদারল্যান্ডসের বিপক্ষে হোম সিরিজে ফেরা হচ্ছে না টপঅর্ডার ব্যাটার সৌম্য সরকারের। উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানও টি২০ দলের বিবেচনায় সেভাবে নেই। এশিয়া কাপের প্রস্তুতির সিরিজে চারজন পেসার নেওয়া হবে বলে জানা গেছে। মোহাম্মদ সাইফউদ্দিনকে নেওয়া হবে অলরাউন্ডার কোটায়।

শেখ মেহেদী, রিশাদ হোসেনের সঙ্গে বাঁহাতি নাসুম আহমেদ থাকবেন স্পিন বিভাগে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিবকে নিয়ে পেস বিভাগ। মিডলঅর্ডার ব্যাটিংয়ে তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী। শেষ দুই সিরিজের দলে থাকা মেহেদী হাসান মিরাজ পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন ১৫ দিন। তাঁর বদলি নাও নেওয়া হতে পারে হোম সিরিজে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাপসা গরমের সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

ভ্যাপসা গরমে ঢাকাবাসীর অস্বস্তি কাটছে না। তবে স্বস্তির খবর হলো, রাজধানী ও আশপ...

নিরপেক্ষ রেফারিং চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা-স্পেন লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছেন স্প্যান...

৫০ হাজার মানুষ মৌলভীবাজারে টিলা ধসের ঝুঁকিতে

টিলাধসের ঝুঁকিতে ৫০ হাজার মানুষ টিলার কিছু অংশ এরই মধ্যে ধসে পড়েছে। তবু ঝুঁকি...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

তুরস্ক সফরে সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তু...

আমি দুঃখিত, তবে হৃদয় দিয়ে খেলেছি: মেসি

2022 সালের বিশ্বকাপ ট্রফির পর টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে মরিয়া ছিল আর...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

হামের প্রকোপে প্রাণ গেল ৪ শিশুর

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হা...

দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জান...

ইইউ বাজারে রফতানিতে বাংলাদেশের সর্বোচ্চ পতন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা