ছবি: সংগৃহীত
খেলা

এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ হবে না

ক্রীয়া ডেস্ক

এশিয়া কাপে কি পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত? কবে, কোথায়, দুই দল মুখোমুখি হবে, সেটি ঠিক হয়েছে কয়েক সপ্তাহ আগেই।

কিন্তু এখনো ভারত পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপে খেলবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। এই যেমন ভারতের সাবেক ক্রিকেটার কেদার যাদব বিশ্বাস করেন, এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত।

সম্প্রতি শেষ হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও সেমিফাইনালে ভারত চ্যাম্পিয়নস পাকিস্তান চ্যাম্পিয়নসের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানায়। গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করেন ভারতের সাবেকেরা।
এটি অবশ্য আইসিসি কিংবা এসিসি দ্বারা অনুমোদনপ্রাপ্ত কোনো টুর্নামেন্ট ছিল না। এর পর থেকে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ বয়কটের আলোচনা আরও বেশি করে উঠছে।

একসময়ে চেন্নাই সুপার কিংসে খেলা যাদব ভারতের সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমার মনে হয় না ভারতের এই ম্যাচ খেলা উচিত। আমার বিশ্বাস তারা খেলবে না। পাকিস্তানের বিপক্ষে ভারত যেখানেই খেলুক, জিতবেই। কিন্তু এই ম্যাচটা একেবারেই হওয়া উচিত নয়। আমি নিশ্চিতভাবে বলতে পারি, ম্যাচটা হবে না।’

ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিংও এই ম্যাচ বাতিলের পক্ষে। ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে কয়েক দিন আগে তিনি বলেছিলেন, ‘যত দিন দুই দেশের মধ্যে বিবাদের সুরাহা না হবে, আমাদের ক্রিকেট খেলা উচিত নয়। এটা আমার মতামত। একটি জাতির তুলনায় ক্রিকেট খুব ছোট বিষয়।’

তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর মত ভিন্ন। গত মাসে তিনি সংবাদমাধ্যমে বলেছিলেন, বিষয়টি সরকারের অনুমতির ওপর নির্ভর করছে। তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ সব সময়ই সরকারের অনুমোদনের ওপর নির্ভর করে। সরকার যদি অনুমতি দেয়, ম্যাচটা হবে। আগে যেমন বলেছি, সন্ত্রাসবাদ বন্ধ হওয়া জরুরি। তবে সরকার যদি অনুমতি দেয়, তাহলে খেলা চালিয়ে যাওয়া উচিত।’
এর মধ্যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী আবার তুলেছেন অন্য আলাপ। তাঁর মতে, ভারত ম্যাচ বর্জন করলেই পাকিস্তানের জন্যই ভালো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলেন, ‘আমি দোয়া করি, এশিয়া কাপে ভারত যেন আমাদের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, ঠিক যেভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে করেছে। তারা এত মার দেবে যে তা ভাবাও যায় না।’

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বে ম্যাচের সূচি আগামী ১৪ সেপ্টেম্বর। দুই দল ভালো করলে টুর্নামেন্টে তিনবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাপসা গরমের সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

ভ্যাপসা গরমে ঢাকাবাসীর অস্বস্তি কাটছে না। তবে স্বস্তির খবর হলো, রাজধানী ও আশপ...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জান...

ইইউ বাজারে রফতানিতে বাংলাদেশের সর্বোচ্চ পতন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

জুলাইয়ে শহিদ হৃদয়ের পরিবারে শুন্যতা  

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার আশঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা