খেলা

বর্ষসেরা হয়ে ইতিহাস গড়লেন সালাহ

ক্রীড়া ডেস্ক

লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ আবারও জিতেছেন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। এটি তার ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এ সম্মাননা অর্জন। এর আগে তিনি ২০১৭-১৮ এবং ২০২১-২২ মৌসুমেও একই পুরস্কার পেয়েছিলেন।

গত মৌসুমে সালাহ ২৯টি গোল ও ১৮টি অ্যাসিস্ট করে লিভারপুলকে চার ম্যাচ হাতে রেখেই ক্লাবটির ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এছাড়া চলতি বছর তিনি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন এবং প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও নিজের করে নিয়েছেন।

পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় হয়েছেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স। অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তিনি ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেকের সুযোগও পেয়েছেন।

এছাড়া পিএফএ টিম অব দ্য ইয়ারেও লিভারপুলের আধিপত্য দেখা গেছে। সালাহ ছাড়াও দলটির আরও তিন ফুটবলার- ভার্জিল ফন ডাইক, রায়ান গ্রাভেনবার্চ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার স্থান পেয়েছেন সেরা একাদশে।

দলে আরও জায়গা করে নিয়েছেন আর্সেনালের উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল এবং ডেকলান রাইস, লিভারপুলে নবাগত মিলোস কেরকেজ, নিউক্যাসেলের আলেকজান্ডার ইসাক, নটিংহ্যাম ফরেস্টের ম্যাটস সেলস ও ক্রিস উড।

পিএফএ বর্ষসেরা একাদশ


গোলকিপার: ম্যাটস সেলস (নটিংহ্যাম ফরেস্ট)
ডিফেন্ডার: উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল (আর্সেনাল), ভার্জিল ফন ডাইক, মিলোস কেরকেজ (লিভারপুল)
মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, রায়ান গ্রাভেনবার্চ (লিভারপুল), ডেকলান রাইস (আর্সেনাল)
ফরোয়ার্ড: মোহাম্মদ সালাহ (লিভারপুল), আলেকজান্ডার ইসাক (নিউক্যাসেল), ক্রিস উড (নটিংহ্যাম ফরেস্ট)

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাপসা গরমের সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

ভ্যাপসা গরমে ঢাকাবাসীর অস্বস্তি কাটছে না। তবে স্বস্তির খবর হলো, রাজধানী ও আশপ...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জান...

ইইউ বাজারে রফতানিতে বাংলাদেশের সর্বোচ্চ পতন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

জুলাইয়ে শহিদ হৃদয়ের পরিবারে শুন্যতা  

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার আশঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা