খেলা

ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগোলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বৃহস্পতিবার হালনাগাদ করা র‌্যাংকিংয়ে তথ্য জানা গেছে।

এর আগে সর্বশেষ গেল ১২ জুনে করা র‌্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১২৮তম স্থানে। হালনাগাদ করা র‌্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েরা রয়েছে ১০৪তম স্থানে।

হালনাগাদ র‌্যাংকিংয়ে সবচেয়ে উন্নতি হয়েছে বাংলাদেশরই। আর কোনো দেশ এত বেশি ধাপ এগোতে পারেনি।

তবে আশা করা হচ্ছিলো, বাংলাদেশের মেয়েরা র‌্যাংকিংয়ে সেরা ১০০ দলের ভেতরে ঢুকতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত ভক্তদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। পাশাপাশি দেখার ছিল, র‌্যাংকিংয়ে ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে জায়গা পাওয়া দলগুলোর কোনো একটিকে পেছনে ফেলতে পারে কিনা বাংলাদেশ। সেটিও হয়নি।

এতদিন ২০২৬ সালের এশিয়ান কাপে যে ১২টি দল খেলবে, তাদের মধ্যে র‌্যাংকিংয়ে সবার নিচে ছিল বাংলাদেশ। হালনাগাদ র‌্যাংকিংয়েও নিচেই থাকলো আফঈদারা।

নতুন র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে এবারের নারী ইউরোর রানার্সআপ দল স্পেন। আগের র‌্যাংকিংয়ে শীর্ষ থাকা যুক্তরাষ্ট্র নেমে গেছে দুই নম্বরে।

তিন ধাপ এগিয়ে সুইডেন রয়েছে তৃতীয়স্থানে। ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড রয়েছে চারে। দুই ধাপ অবনতি হয়ে পাঁচে নেমে গেছে জার্মানি। এছাড়া তিন ধাপ পিছিয়ে শীর্ষ পাঁচ থেকে সরে ৭ নম্বরে চলে গেছে নারী কোপার চ্যাম্পিয়ন ব্রাজিল।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন রাজনৈতিক সমীকরণে ভোটের মাঠে তিন শক্তি

একসময় আওয়ামী লীগের অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি হিসেবে পরিচিত পটুয়াখালী-৪ (কলাপাড়া&n...

মোবাইল ব্যাংকিং বন্ধে বিপাকে সাধারণ মানুষ: জরুরি সেবায় অচলাবস্থা

সারাদেশে হঠাৎ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি সেবার আওতাধীন লক্ষাধ...

উৎসবের ভোট সহিংসতা মুক্ত হোক

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্খিত ত্রয়োদশ জাতীয...

ভোটের দিন সারাদেশে পাঁচ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সারাদেশে কিছু যানবাহন...

কুষ্টিয়ায় চারটি আসনের ৫৯৯টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার চারটি আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে আজ সকাল থেকে কেন্দ্র...

মাটিতে লুটিয়ে পড়ে প্রিসাইডিং কর্মকর্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদ...

ডিজিএফআই পরিচয়ে বিএনপি'র প্রার্থী থেকে টাকা দাবি, আটক ১

চট্টগ্রামের হাটহাজারীতে ডিজিএফআই পরিচয়ে বিএনপি মনোনীত এক প্রার্থীর কাছে অর্থ...

চট্টগ্রামে রেললাইন থেকে দুই বস্তা ইটপাটকেল ও লাঠিসোঁটা উদ্ধার

চট্টগ্রাম সিইপিজেড এলাকার মাদ্রাজি শাহ সড়কের রেললাইন সংলগ্ন এলাকা থেকে দুই বস...

৩৬ বছর পর বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়: ঐতিহাসিক নির্বাচনে আসছে পুরুষ প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় ঘ...

চকবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম নগরীতেঅস্ত্রসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার পুলিশ ও সেনাবাহিনী।

লাইফস্টাইল
বিনোদন
খেলা