খেলা

স্বরূপে ফিরল ইয়ামালের ‘সুপারম্যান’ দেয়ালচিত্র

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনা শহরের ভিলা দে গ্রাসিয়া অঞ্চলের প্লাসা জোয়ানিকে লামিনে ইয়ামালের দেয়ালচিত্রকে ক্ষতিগ্রস্ত করেছেন দুর্বৃত্তরা। গত মাসের মাঝামাঝি সময়ে ইয়ামালের ১৮তম জন্মদিনকে উৎসর্গ করে দেয়ালচিত্রটি এঁকেছিলেন ইতালিয়ান নগরশিল্পী সালভাতরে বেনিনতেন্দে, যিনি ‘টিভিবয়’ নামে পরিচিত।

সোমবার (৪ আগস্ট) ইয়ামালের দেয়ালচিত্রের ওপর ‘সেভেন ডোয়ার্ফ’ এঁকে তা আংশিকভাবে ঢেকে দেওয়া হয়। গ্রিম ভাইদের রূপকথার গল্পের বই ‘স্নো হোয়াইট’–এর সাতটি কাল্পনিক বামন চরিত্র ‘সেভেন ডোয়ার্ফ’। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, গতকাল বিকেল নাগাদ দেয়ালচিত্রটি আগের রূপে ফিরিয়ে আনা হয়। ‘টিভিবয়’ নিজেই এ কাজ করেন।

ইএসপিএন জানিয়েছে, গত ১৩ জুলাই ইয়ামালের ১৮তম জন্মদিনের আগে দেয়ালচিত্রটি উন্মোচন করা হয়। কমিক সুপারহিরো চরিত্র ‘সুপারম্যান’–এর পোশাকে ইয়ামালকে ফুটিয়ে তুলেছিলেন টিভিবয়। দুর্বৃত্তরা এই দেয়ালচিত্রের ওপর এবং আশপাশে সাতটি বামন চরিত্র আঁকে, যা গ্রিম ভাইদের বই অবলম্বনে বানানো ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফ’ সিনেমা থেকে নেওয়া।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়ামালের দেয়ালচিত্রকে ক্ষতিগ্রস্ত করার কাজটা দুর্ঘটনাবশত নয়। নিজের ১৮তম জন্মদিনের অনুষ্ঠানে একদল বামন মানুষকে বিনোদনের জন্য ভাড়া করেছিলেন ইয়ামাল। যে কারণে স্পেনের সামাজিক অধিকারবিষয়ক মন্ত্রণালয় ইয়ামালের জন্মদিন উদ্‌যাপনের পার্টিতে প্রতিবন্ধী আইন লঙ্ঘনের অভিযোগের বিষয়ে তদন্তের অনুরোধ করেছিল তখন। এ নিয়ে তখন সমালোচনার শিকারও হয়েছিলেন ইয়ামাল।

এএস জানিয়েছে, ইয়ামাল তাঁর জন্মদিনে বামনদের বিনোদনের জন্য ভাড়া করায় এর প্রতিবাদ হিসেবে তাঁর দেয়ালচিত্রকে ক্ষতিগ্রস্ত করা হতে পারে। তবে ইয়ামালের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকা এক বামন শিল্পী পরে বলেছিলেন, ‘(জন্মদিনের) অনুষ্ঠানে নিমন্ত্রণ পাওয়ায় আমরা গর্বিত। এটা ছিল পেশাদার ও মানবিক অভিজ্ঞতা যেখানে আমাদের সম্মান করা হয়েছে।’

কিছুদিন আগে ইয়ামালের এই দেয়ালচিত্র ক্ষতিগ্রস্ত করার ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে প্রমাণিত হয় যে ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো। প্রাক্‌–মৌসুম সফরে ইয়ামাল এখন বার্সেলোনার সঙ্গে দক্ষিণ কোরিয়ায় রয়েছেন। সোমবার কোরিয়ান দল দেগুর সঙ্গে প্রীতি ম্যাচ ৫-০ গোলে জিতেছে বার্সা। ইয়ামাল এ ম্যাচে ৪৫ মিনিট খেললেও গোল পাননি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সায় ধারে যোগ দেওয়া ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড বার্সার হয়ে প্রথম গোল পেয়েছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন রাজনৈতিক সমীকরণে ভোটের মাঠে তিন শক্তি

একসময় আওয়ামী লীগের অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি হিসেবে পরিচিত পটুয়াখালী-৪ (কলাপাড়া&n...

মোবাইল ব্যাংকিং বন্ধে বিপাকে সাধারণ মানুষ: জরুরি সেবায় অচলাবস্থা

সারাদেশে হঠাৎ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি সেবার আওতাধীন লক্ষাধ...

উৎসবের ভোট সহিংসতা মুক্ত হোক

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্খিত ত্রয়োদশ জাতীয...

ভোটের দিন সারাদেশে পাঁচ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সারাদেশে কিছু যানবাহন...

কুষ্টিয়ায় চারটি আসনের ৫৯৯টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার চারটি আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে আজ সকাল থেকে কেন্দ্র...

মাটিতে লুটিয়ে পড়ে প্রিসাইডিং কর্মকর্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদ...

ডিজিএফআই পরিচয়ে বিএনপি'র প্রার্থী থেকে টাকা দাবি, আটক ১

চট্টগ্রামের হাটহাজারীতে ডিজিএফআই পরিচয়ে বিএনপি মনোনীত এক প্রার্থীর কাছে অর্থ...

চট্টগ্রামে রেললাইন থেকে দুই বস্তা ইটপাটকেল ও লাঠিসোঁটা উদ্ধার

চট্টগ্রাম সিইপিজেড এলাকার মাদ্রাজি শাহ সড়কের রেললাইন সংলগ্ন এলাকা থেকে দুই বস...

৩৬ বছর পর বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়: ঐতিহাসিক নির্বাচনে আসছে পুরুষ প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় ঘ...

চকবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম নগরীতেঅস্ত্রসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার পুলিশ ও সেনাবাহিনী।

লাইফস্টাইল
বিনোদন
খেলা