খেলা

দুই পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান

ক্রীড়া ডেস্ক

দ্য হানড্রেডের ৮টি দলের ছয়টিরই মালিকানায় আছে ভারতীয়রা। ফলে ইংল্যান্ডের এই ফ্র্যাঞ্চাইজি লিগে পাকিস্তানি ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। ড্রাফট শেষে সেই শঙ্কার মেঘ আরো ঘন হয়! কারণ ড্রাফটে নাম দেওয়ার পরও পাকিস্তানি ক্রিকেটারদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তাই অনেকে ধরেই নিয়েছিলেন যে, এই লিগে আর কোনো পাকিস্তানিকে দেখা যাবে না। তবে শেষ পর্যন্ত সেই ধারণা বদলে যাচ্ছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিকানায় আছে সান গ্রুপ। তারা গত বছর দল কিনেছেন দ্য হানড্রেডেও। দুটি দলেই প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন কাব্য মারান। ভারতীয় মালিকানাধীন নর্দান সুপারচার্জার্সেই এবার জায়গা পেলেন দুই পাকিস্তানি ক্রিকেটার।

মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে দলে নিয়েছে কাব্য মারানের নর্দান। আমির খেলবেন অস্ট্রেলিয়ার পেসার বেন ডোয়ারশুইসের পরিবর্তে। আর ইমাদকে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারের জায়গায়।

ড্রাফটের পর দল পাওয়া এই দুই পাকিস্তানিকে কত টাকায় দলে নেওয়া হয়েছে তা প্রকাশ করেনি ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে ডোয়ারশুইসকে প্রায় ১ কোটি টাকায় ও স্যান্টনারকে প্রায় ২কোটি টাকয় কিনেছিল নর্দার্ন সুপারচার্জার্স।

গত মঙ্গলবার পর্দা উঠেছে দ্য হানড্রেডের এবারের আসরের। তবে নর্দান আসর শুরু করবে আগামী বৃহস্পতিবার ওয়েলশ ফায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম, খুন ও ধর্ষণের বিচারের দাবিতে লামায় ছাত্র ফেডারেশন বিক্ষোভ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে। তনু থেক...

লামায় অবৈধ বালু উত্তোলন: অভিযানে মেশিনসহ বিপুল বালু জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিয...

গুম, খুন ও ধর্ষণের বিচারের দাবিতে লামায় ছাত্র ফেডারেশন বিক্ষোভ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে। তনু থেক...

লামায় অবৈধ বালু উত্তোলন: অভিযানে মেশিনসহ বিপুল বালু জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিয...

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা