জাতীয়

কর বাড়িয়েও তামাক পণ্যের ব্যবহার কমে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

কর বাড়িয়ে তামাক নিয়ন্ত্রণের কৌশলটাই ভুল। প্রতিবছর বাজেট এলে তামাক পণ্যের কর বৃদ্ধির চাপ তৈরি হয়। কিন্তু কর বাড়িয়েও ব্যবহার কমে না বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (১২ মার্চ) সকালে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টাস ফোরাম আয়োজিত এক কর্মশালায় তিনি তামাক নিয়ন্ত্রণের কৌশল বদলানোর এ তাগিদ দেন।

প্রেস সচিব বলেন, দেশের নারীদের মধ্যে ধূমপান প্রবণতা বাড়ছে। এটি চিন্তার বিষয়। তামাক নিয়ন্ত্রণে মন্ত্রিসভাতেও আলোচনা হচ্ছে। কীভাবে তামাক নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে সরকারেরও আলোচনা হচ্ছে।

এর আগে আসছে বাজেটে নিম্ন স্তরের সিগারেটের দাম প্রতি শলাকা সর্বনিম্ন ৯ টাকা করার প্রস্তাব দেয়া হয়। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, তামাক নিয়ন্ত্রণ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একার পক্ষে সম্ভব নয়। এজন্য সরকারের অন্য সংস্থাগুলোকেও এগিয়ে আসার তাগিদ দেন।

আব্দুর রাজ্জাক জানান, অতীতের যেকোনো চেয়ে চলতি অর্থবছরে তামাক পণ্যের বেশি কর আরোপ করা হয়েছে। এনবিআরের মূল কাজ রাজস্ব আহরণ হলেও জনস্বাস্থ্যের বিষয়টিও দেখা উচিত বলে মনে করেন তিনি। বলা হয় তামাক পণ্যের শুল্ক থেকে যে রাজস্ব আদায় হয়, তার চেয়ে বেশি ব্যয় হয় তামাক গ্রহণের ফলে স্বাস্থ্য খাতের ব্যয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

১৮ দেশের বাজারকেন্দ্রিক সমন্বিত রপ্তানি কৌশল তৈরি করছে সরকার

রপ্তানি আয় বাড়ানো এবং তৈরি পোশাকের উপর নির্ভরতা কমাতে পণ্য ও বাজারে বৈচিত্র্য...

শিরোপার লড়াইয়ে ছিটকে গেল বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে পরপর দুই ম্যাচে হেরে শিরোপার লড়াইয়ে ছিটকে গেছে বাংলাদেশ। টুর...

বোরকা পরে ভূমি অফিসে ঢাকার ডিসি ফরিদা, অতঃপর যা ঘটল

ভূমি অফিসে প্রতিদিনের মতোই ছিল নানা কাজে আসা মানুষের ভিড়। কেউ জমির নামজারির খ...

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে ব&zwn...

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ গুরুত্বপূর্ণ: স্পিকার

দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা