জাতীয়

দুই দিনে ২২০ রাজস্ব কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত দুই দিনে ২২০ সহকারী রাজস্ব কর্মকর্তার দপ্তর বদল করে প্রজ্ঞাপন জারি করেছে।

বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর পদায়নকৃত স্থানে যোগ দিতে নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার ও মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এনবিআর সূত্র জানায়, প্রতিবছর বাজেট ঘোষণার পরপরই কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে শুরু করে কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের বদলি করা হয়। এক্ষেত্রে সততা, দক্ষতা, নিষ্ঠা, সময়ানুবর্তিতা এবং অতীতের কর্মস্থল বিবেচনা করা হয়।

সাধারণত সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে একইস্থানে ২ বছরের বেশি থাকলে নিয়োজিত থাকলে তাদের বদলিতে প্রাধান্য দেয়া হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) শুল্ক ও ভ্যাটের ১১৭ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন-৩ শাখার দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এ সব কর্মকর্তা চট্টগ্রাম কাস্টম হাউজ; যশোরের বেনাপোল কাস্টম হাউজ; ঢাকা দক্ষিণ কাস্টমস বন্ড কমিশনারেট; চট্টগ্রাম কাস্টম বন্ড কমিশনারেট; চট্টগ্রাম কাস্টম বন্ড কমিশনারেট; ঢাকা উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; চট্টগ্রাম কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; রংপুর কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; যশোর কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; কুমিল্লা কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; সিলেট কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; সিলেট কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; খুলনা কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; রাজশাহী কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; ঢাকা বৃহৎ করদাতা ইউনিটম, ভ্যাট এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সহ বিভিন্ন কর্মস্থলে কর্মরত আছেন।

অপরদিকে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন-৩ শাখা থেকে দ্বিতীয় সচিব মাসুদ রানার সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১০৩ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি এবং নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, এ সব সহকারী রাজস্ব কর্মকর্তা চট্টগ্রাম কাস্টম হাউজ, যশোরের বেনাপোল কাস্টম হাউজ, খুলনার মোংলা কাস্টম হাউজ, ঢাকার পানগাঁও কাস্টম হাউজ, চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট; ঢাকা উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমের কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; চট্টগ্রাম কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; যশোর কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট; খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং ঢাকা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে কর্মরত আছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

টিভিতে আজকের খেলা (২৭ সেপ্টেম্বর ২০২৬)

দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের ম্যাচগুলো কখন, কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে-চলুন...

আজকের নামাজের সময়সূচি (২৭ সেপ্টেম্বর ২০২৬)

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে নামাজের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

চাঁদা দিতে অস্বীকার করায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা...

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা