সংগৃহিত
জাতীয়

আমাদের অবকাঠামোগত খরচ বেশি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অবকাঠামোগত খরচ ইউরোপ এবং অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার (২২ মে) বেলা সাড়ে ১১টায় ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

সমবায়মন্ত্রী বলেন, প্রশ্ন উঠেছে সড়ক ও অবকাঠামো কতটা টেকসই তা নিয়ে। কারণ আমরা একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। আমাদের জমি জলাভূমি, যা উন্নয়ন করে ব্যবহার করা হচ্ছে। তাই অবকাঠামোর জন্য এটি আমাদের চ্যালেঞ্জ। আমাদের অবকাঠামোগত খরচ ইউরোপ এবং অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। যেহেতু আমরা আমাদের রাস্তার অবকাঠামো পুনর্নির্মাণ করতে যাচ্ছি, আমাদের প্রথমে মাটির শক্তি নিশ্চিত করতে হবে। এটি আমাদের অবকাঠামোগত খরচ বাড়ায়।

তাজুল ইসলাম বলেন, যদি রাস্তা তৈরি করার পর ব্যবহার অনুপযোগী হয়ে যায় তাহলে সেটি সঠিক নীতি হবে না। তাই আমাদের টেকসই নির্মাণ কর্মসূচি গ্রহণ করতে হবে। আগে দেড় বছরে এলজিইডির নির্মিত সড়কটি ক্ষতিগ্রস্ত হতো। তাই আমি প্রকৌশলীদের সঙ্গে বসেছি এবং অন্তত পাঁচ বছর রাস্তা টিকিয়ে রাখার উপায় খুঁজে বের করার চেষ্টা করেছি। রাস্তা নির্মাণের সময় জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরও বলেন, আমরা বিভিন্নভাবে কাজ করি। সারা পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের অর্থনৈতিক উন্নয়নের যে কর্মসূচি আছে এগুলোতে তারা অংশগ্রহণ করে। তারা আমাদের লোন দেয়। ব্যাংক যেমন কাস্টমারকে লোন দেয়, বিশ্বব্যাংকও একটা ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা অথবা যারা আছে সবাই লোন দেয়। তারা তখনই লোন দেয় যখন দেখে এখানে টাকাটা দিলে আবার ফেরত আসবে। কারণ ব্যাংক যেমন কাস্টমারকে উদ্বুদ্ধ করে টাকা নেওয়ার জন্য কারণ তার আয় তেমন আছে। ইন্টারনাল গভরনেন্স সিস্টেম, অর্থনৈতিক ক্রমবর্ধমান ভালো আছে সুতরাং সে তার ব্যাংকে টাকাটা ফেরত দিতে পারবে লাভসহ। তখন তারা তাদের লোন দেয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ এক সময় ঋণ পেতো না। এখন আমাদের অফার থাকে। কিন্তু আমরা বুঝে শুনে নেই, যেটা আমাদের দেশের জন্য লাভজনক। যেমনিভাবে আপনি যখন একটি ব্যাংক থেকে কাস্টমার হিসেবে টাকা নেন তখন ব্যাংকের সঙ্গে দরকষাকষি করেন যে আমি কতো ইন্টারেস্ট রেইটে নেবো, কতো দিনে পরিশোধ করবো। সেভাবে আমরাও লোন নিয়ে থাকি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

হামে আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর...

জীবনসঙ্গী বেছে নিলেন ওপার বাংলার তারকা মিমি চক্রবর্তী

‘বোঝে না সে বোঝে না’ ছবির জনপ্রিয়তা থেকে শুরু করে শাকিব খানের সঙ...

রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন সাভ...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

এআইয়ের ছবিতে আশির দশক

হালকা রঙের প্রিন্টেড সুতি শাড়ি, উজ্জ্বল রঙের শার্ট কিংবা টপস, কানে বড়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা