সংগৃহিত
জাতীয়

আমি বাবা হত্যার বিচার চাই

নিজস্ব প্রতিবেদক: বাবা হত্যার বিচার চান জানিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, খুনিদের প্রকাশ্যে মৃত্যু দেখতে চাই।

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এ চাওয়ার কথা জানান তিনি।

তিনি বলেন, আমি আমার বাবার হত্যাকারীদের বিচার চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এটা আমি দেখতে চাই। আমরা কাউকে সন্দেহ করছি না। তবে বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দেখতে চাই।

ডরিন বলেন, আমি জেনেছি বাবাকে হত্যা করা হয়েছে। এটা শুনেই আমি ডিবি প্রধানের কাছে এসেছি। তারা এরই মধ্যে তিনজনকে ধরেছেন। আমি মামলা করব। ডিএমপি কমিশনার, ডিবি প্রধান ও প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। সবাই আমাকে আশ্বস্ত করেছেন। ডিবি আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখছে।

তিনি বলেন, আমার কোনো ভাই নেই। আমরা দুই বোন। বড় বোন ডাক্তার। আমি এলএলবি পড়ছি। আমি ইউনিভার্সিটি অব লন্ডনের আন্ডারে এলএলবি পড়ছি। আমি নিজেই আজ এখানে এসেছি। ডিবি পুলিশ আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখছে বলে আমি অনেক তথ্য পাচ্ছি।

গণমাধ্যমের সহযোগিতা কামনা করে ডরিন বলেন, আমি আমার বাবা হত্যার বিচার চাই। আপনারা এই বিষয়ে আমাকে সহযোগিতা করুন। আপনারা নিউজ করুন, অনুসন্ধান করুন। আপনাদের নিউজে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হোক। আমি যেন বিচার পাই, আমার বাবাকে কারা হত্যা করেছে, সেটা যেন জানতে পারি।

তিনি বলেন, আমার বাবাকে কারা হত্যা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই। আমি এর শেষ দেখতে চাই, তারা কেন বাবাকে হত্যা করেছে? আমি যেন দেখতে পাই আমার বাবার হত্যাকারীদের ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছে।

ডরিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আজ আমি এতিম হয়ে গেছি। আমার পড়াশোনা এখনো শেষ হয়নি। সবার পরিবার আছে, সন্তান আছে। সবাই জানেন, যার বাবা থাকে না তার কেউ থাকে না, সে এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয়, আপন মানুষ থাকুক না কেন, বাবা বাবাই। বাপের মতো কেউ আপন হয় না।

তিনি বলেন, আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এলএলবিতে ভর্তি করিয়েছেন। আমি পরীক্ষাও দিয়েছি। সামনে রেজাল্ট দেবে। বাবা আমাকে বলে গেছেন ইন্ডিয়া থেকে ফিরে আমার রেজাল্ট চেক করবেন।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে ডরিন বলেন, আমার একটাই অনুরোধ, আপনারা আমার বাবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করুন। একটা সময় আমার বাবা ১৪টা বছর মিথ্যা মামলায় পালিয়ে থেকেছেন। তখন আমি অনেক ছোট ছিলাম। তখনো আমি আমার বাবাকে কাছে পাইনি। যখন একটু বুঝতে শিখেছি তখন বাবাকে কাছে পেয়েছি। এখন আবার আমার বাবাকে হারিয়ে ফেললাম। আপনারা কেউ আমার বড় ভাই কেউ বাবার মতো। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই। আমি স্বচক্ষে দেখতে চাই কারা আমাকে এতিম করল কেন করল।

আপনি বা আপনার পরিবার কাউকে সন্দেহ করছে কি না? তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে একজনের নাম আনোয়ারুল আরেকজনের নাম ফয়সাল। আপনি তাদেরকে চেনেন কি না? জানতে চাইলে ডরিন বলেন, আমি চিনি না কিন্তু চিনতে চাই আমি ডিবি প্রধানকে বলেছি, আপনি আইডেন্টিফাই করুন কেন এরকমটি হলো। আমি নিজেও আইন পড়ছি আইনের কিছু বিষয় আমি জানি। আপনি দেখুন, আমাকে চেনান তারা কারা। আমি তাদের চিনতে চাই, আমি তাদের প্রকাশ্যে মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল!

বাবার সঙ্গে আপনার বা পরিবারের সঙ্গে শেষ কী কথা হয়েছিল জানতে চাইলে ডরিন বলেন, আমার সঙ্গে বাবার সর্বশেষ ভিডিও কলে কথা হয়েছে। সে বলেছে আম্মু আমি ইন্ডিয়াতে যাচ্ছি। দু-একদিনের মধ্যে চলে আসব। তোমার দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার কথা। আমি ফিরে এসে তোমাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি যেও না। ডাক্তার ফোন করলে বলবে বাবা ইন্ডিয়াতে গেছে, ফিরে আসলে যাব। তুমি থাকো, আমি আসছি। তারপর আর বাবার সঙ্গে কথা হয়নি।

কাউকে সন্দেহ করছি না উল্লেখ করে ডরিন বলেন, আমি আগে দেখতে চাই কারা এ কাজ করেছে, তারপর আমি আমার সন্দেহের কথা বলব।

কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল কি না জানতে চাইলে বলেন, কারো সঙ্গে ছিল কি না আমি জানি না। এরকম কিছু এখনো আমি জানতে পারিনি। যাদের সন্দেহ করা হচ্ছে তাদের আগে ধরা হোক, তাদের জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে। আমি যদি জানতাম তাহলে তো ডিবি পুলিশকে বলেই যেতাম। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন চিন্তা করো না। আমি তার হস্তক্ষেপ কামনা করছি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা