সংগৃহিত
জাতীয়

জিপিতে রিচার্জে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: ১০ জানুয়ারি (বুধবার) থেকে গ্রামীণফোনের (জিপি) সিমে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট হিসেবে ৩০ টাকা রিচার্জ করতে হবে। কোম্পানির পক্ষ থেকে ইতোমধ্যেই গ্রাহকপর্যায়ে এসএমএস এবং মাই জিপি অ্যাপে নোটিফিকেশন দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মাই জিপি অ্যাপের নোটিফিকেশনে জানানো হয়েছে, আগামী ১০ জানুয়ারি (বুধবার) থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে।

গ্রামীণফোন থেকে গ্রাহকদের সিমে পাঠানো এসএমএস বলা হচ্ছে, ‘প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা করা হবে। তবে ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচ কার্ড আগের মতোই ব্যবহার করা যাবে’। অর্থাৎ নতুন নির্ধারিত এই অ্যামাউন্টের চেয়ে কম পরিমাণ টাকা জিপি সিমে বুধবার (১০ জানুয়ারি) থেকে আর রিচার্জ করা যাবে না।

জানা যায়, একেবারেই শুরুর দিকে ফ্লেক্সিলোডের মাধ্যমে জিপি সিমে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত। ১০ টাকা রিচার্জ করলেই এক মাস মেয়াদ পাওয়া যেত। গত ২০২২ সালের জুলাই মাসে এই টাকার পরিমাণ বৃদ্ধি করে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ২০ টাকা করা হয়। এখন ২০২৪ সালে আবারো বৃদ্ধি করে ৩০ টাকা করা হলো।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা